News Flash

  • Home
  • Uncategorized
  • কারিগরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে : মুখ্যমন্ত্রী
Image

কারিগরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ কারিগরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে৷ এই ভাবনা থেকে ত্রিপুরায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির নিজস্ব বাড়ি নির্মাণের জন্য প্রস্তাবিত তিনটি জায়গা নিয়ে আজ সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বৈঠক করেছেন৷ বৈঠকে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির জন্য সম্ভাব্য তিনটি জায়গার অবস্থানগত দিক, যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়সমূহ নিয়ে সভায় আলোচনা হয়েছে৷ মুখ্যমন্ত্রী দেব প্রস্তাবিত এই তিনটি জায়গা সম্পর্কে বিশদভাবে অবহিত হন এবং সার্বিক সবকিছু বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার উপর গুরুত্বারোপ করেন৷


সভায় আলোচনাকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সরকার রাজ্যে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের পাশাপাশি গুণগত শিক্ষা প্রসারের উপর জোর দিচ্ছে৷ তাঁর মতে, কারিগরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি পেলে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে৷ সেদিকে লক্ষ্য রেখেই সরকার এ-ধরনের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উপর বিশেষ নজর দিচ্ছে, বলেন তিনি৷


আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ছাড়াও শিক্ষামন্ত্রী রতনলাল নাথ উপস্থিত ছিলেন৷ শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জানান, ইন্ডয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি গড়ে তোলার জন্য কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক ২০১২ সালে অনুমোদন দিলেও দীর্ঘদিন তা স্থাপনের জন্য কোনও উদ্যোগ নেওয়া হয়নি৷ যার ফলে প্রতিষ্ঠানটির উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠেনি৷


তাঁর দাবি, বর্তমান সরকার রাজ্যের দায়িত্বভার নেওয়ার কিছুদিনের মধ্যেই ত্রিপুরার ছেলেমেয়েদের কারিগরি ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে৷ আগরতলায় এনআইটি-তে অস্থায়ীভাবে চালু এই প্রতিষ্ঠানে ইতিমধ্যেই ১৪ জন ছাত্রছাত্রী অধ্যয়নরত আছেন৷


এদিনের সভায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি পরিচালনার ক্ষেত্রে গভর্নিং বডি সম্পর্কেও আলোচনা হয়েছে৷ সভায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি স্থাপনের জন্য সম্ভাবনাময় তিনটি জায়গার বিষয়ে সচিত্র প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন দিক তুলে ধরেন উচ্চশিক্ষা অধিকর্তা সাজ ওয়াহিদ৷ তিনি জানান, ইন্ডয়ান ইস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি স্থাপনের জন্য ১২৮ কোটি টাকা ব্যয় হবে৷ এর মধ্যে কেন্দ্রীয় সরকার ৫৭.৫ শতাংশ, বেসরকারি শিল্প সংস্থার ৭.৫ শতাংশ এবং রাজ্য সরকার ৩৫ শতাংশ ব্যয়ভার বহন করবে৷

প্রতিষ্ঠানটি গড়ে তোলার ক্ষেত্রে পরিকাঠামো-সহ সমস্ত প্রয়োজনীয় সুযোগ সুবিধা বিবেচনা করে কীভাবে প্রতিষ্ঠানটি গড়ে তোলা যায় সে-সব বিষয়েও সভায় বিশদভাবে আলোচনা হয়েছে৷ এদিনের সভায় অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলক, শিক্ষা দফতরের সচিব সৌম্যা গুপ্তা আলোচনায় অংশ নেন৷ এছাড়াও সভায় জিরানিয়া এবং মোহনপুরের মহকুমা শাসকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top