News Flash

  • Home
  • Uncategorized
  • কুমারঘাটে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী
Image

কুমারঘাটে স্ত্রীকে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুলাই৷৷ নারী ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা রাজ্যে এযাবৎকালে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে৷ আর এই নির্যাতনের শিকার হয়ে অনেক সময় প্রাণ পর্যন্ত দিতে হচ্ছে মহিলাদেরকে৷ ফের স্বামীর হাতে নিজ স্ত্রীকে খুনের এক চাঞ্চল্যকর ঘটনাটি সংগঠিত হয়েছে উনকোটি জেলার কুমারঘাটের রতিয়াবাড়ী এলাকায়৷


ঘটনার বিবরণে জানা যায় কুমারঘাটের রতিয়াবাড়ী এলাকার বাসিন্দা অসিম দেবের সঙ্গে গত ১০ বছর আগে বিবাহ হয় ঝর্ণা দাসের৷ এর আগেও ঝর্ণার একবার বিয়ে হয়েছিল৷ স্বামী মারা যাওয়ার পর ঝর্ণা এবং অসিম পালিয়ে বিয়ে করে৷ ঝর্ণা দেবীর আগের সংসারের একটি মেয়ে এবং একটি ছেলে রয়েছে৷ তাদেরকে নিয়েই অসিমের সাথে থাকতো ঝর্ণা৷ পারিবারিক ঝামেলার ইস্যুকে কেন্দ্র করে মারধোর করতো তার স্ত্রী ঝর্ণা দাসকে৷ ছোট ছেলেমেয়েদের সামনেই স্ত্রীর উপর অমাণবিক নির্যাতন চালাতো স্বামী অসিম দেব এই কথা জানায় মৃতার মেয়ে৷


বুধবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে৷ এদিন রাতে দাদুর বাড়িতে বেড়াতে গিয়েছি ঝর্ণার ছেলে ও মেয়ে৷ সেই সুযোগে অসিম তার স্ত্রীর উপর শুরু করে দৈহিক আক্রমণ এবং মদমত্ত অবস্থার মারধোর করতে করতে হত্যা করে বলে অভিযোগ৷ সকালে খবর চাউর হতেই পারাপর্শীরা ছুটে আসে এবং ঘটনা প্রত্যক্ষ করে৷


এবিষয়ে মৃতার বাবার অভিযোগ খুন করা হয়েছে উনার মেয়েকে৷ খবর দেওয়া হয় কুমারঘাট থানায়৷ ছুটে যায় পুলিশ এবং মৃতদের উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়৷ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কুমারঘাট থানার আধিকারিক প্রদ্যুৎ দত্ত৷ এবিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া পাশাপাশি ছড়িয়েছে চাঞ্চল্য৷ এদিকে স্ত্রীকে হত্যার দায়ে অভিযুক্ত অসিম দেবের কঠোর শাস্তির দাবি তুলেছেন এলাকার শুভবুদ্ধি সম্পন্ন জনগন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top