News Flash

  • Home
  • Uncategorized
  • পরবর্তী পদক্ষেপের জন্য কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় ইয়েদুরাপ্পা
Image

পরবর্তী পদক্ষেপের জন্য কেন্দ্রীয় নির্দেশের অপেক্ষায় ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ২৪ জুলাই (হি.স.) :  মঙ্গলবার কর্ণাটক বিধানসভায় আস্থাভোটে হেরে গিয়েছে কংগ্রেস-জেডিএস জোট সরকার। পরবর্তী পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের অপেক্ষায় রয়েছে রাজ্য বিজেপি। এর মধ্যে বুধবার রাজ্যের আরএসএস কার্যকর্তাদের সঙ্গে দেখা করেছেন বিজেপির বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। 

এদিন কর্ণাটকের আরএসএসের প্রধান কার্যালয় কেশব শিল্পে আরএসএস সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসার আগে বিএস ইয়েদুরাপ্পা বলেন, রাজ্যপালের কাছে গিয়ে সরকার গড়ার দাবি জানানোর বিষয়টি দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে উপর নির্ভর করছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পরে পরিষদীয় সদস্যদের নিয়ে বৈঠক বসবে বলা জানিয়েছেন তিনি। 

অন্যদিকে আস্থাভোট জেতার জন্য ইয়েদুরাপ্পাকে অভিনন্দন জানিয়েছেন নির্দল সাংসদ সুমালাথা অম্বরীশ। ইয়েদুরাপ্পাকে ভবিষ্যতের মুখ্যমন্ত্রী হিসেবে অভিহিত করেছেন তিনি। সূত্র থেকে জানা গিয়েছে যতক্ষণ না পর্যন্ত কর্ণাটকে বিজেপি সরকার গড়ছে ততক্ষণ পর্যন্ত ইয়েদুরাপ্পাকে দিল্লিতে আসতে নিষেধ করেছে দলের শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে বিক্ষুব্ধ বিধায়কদের সরকার গঠন হওয়া না পর্যন্ত বেঙ্গালুরুতে ফিরতে নিষেধ করা হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top