News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যসভার ৭টি বিল জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত বিরোধীদের
Image

রাজ্যসভার ৭টি বিল জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত বিরোধীদের

নয়াদিল্লি, ২৪ জুলাই (হি. স.) : এপর্যন্ত রাজ্যসভায় পাশ হওয়া ১৬টি বিলের মধ্যে ৭টি বিলই জয়েন্ট সিলেক্ট কমিটিতে পুনর্বিবেচনার জন্য পাঠানোর সিদ্ধান্ত নিলেন বিরোধীরা। এর মধ্যে রয়েছে সদ্য পাশ হওয়া আরটিআই (সংশোধনী) বিল, তিন তালাক বিল এবং ইউএপিএ বিল (Unlawful Activities (Prevention) Act Bill)। পার্লামেন্টে বুধবার বিরোধীদের একটি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। 

এ ব্যাপারে এদিন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন এদিন টুইটারে লিখেছেন, “রাজ্যসভায় এদিন তিনটি বিল পাশ হওয়ার কথা। যার মধ্যে একটিরও মূল্যায়ন করা হয়নি। সরকার কি চায়, আমরা নীরব দর্শক হয়ে বসে থাকব?” এর আগে বিরোধী দলের তীব্র অসম্মতির মধ্যে সংসদের উভয় কক্ষে আরটিআই (সংশোধনী) বিল পাশের ঠিক পরের দিনই মঙ্গলবার ইউপিএ চেয়ারপারসন সোনিয়া গান্ধী বলেছিলেন, আরটিআই আইনটি অবলুপ্ত করতে চায় কেন্দ্র। এই সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে একটি বিবৃতিতে তিনি বলেন, “এটা স্পষ্ট যে বর্তমান সরকার আরটিআই আইনকে একটি উপদ্রব হিসাবে দেখছে এবং কেন্দ্রীয় তথ্য কমিশন, নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনের মর্যাদা ও স্বাধীনতা খর্ব করতে চাইছে। আরটিআই এখন বিলুপ্তির ‘প্রান্তে’ এসে ঠেকেছে।” এছাড়াও, এদিন লোকসভায় পাশ হয়ে যায় সন্ত্রাস বিরোধী ইউএপিএ বিল। তার আগেই আরটিআই (সংশোধনী) বিল, তিন তালাক বিল এবং ইউএপিএ বিল সহ মোট সাতটি বিল পুনর্মূল্যায়ণের জন্য জয়েন্ট সিলেক্ট কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয় রাজ্যসভার বিরোধীরা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top