News Flash

  • Home
  • Uncategorized
  • প্রত্যাবর্তনে ২৮৩১৭ ব্রু শরণার্থী শনাক্ত, মিজোরাম সরকারের সুপারিশে আধার ও ব্যাঙ্কে খাতা খুলে দিচ্ছে রাজ্য সরকার
Image

প্রত্যাবর্তনে ২৮৩১৭ ব্রু শরণার্থী শনাক্ত, মিজোরাম সরকারের সুপারিশে আধার ও ব্যাঙ্কে খাতা খুলে দিচ্ছে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ বেড়েছে মিজোরামে প্রত্যাবর্তনে রাজ্যে আশ্রিত ব্রু শরণার্থীদের সংখ্যা৷ ৪৭৭৭ পরিবারের ২৮,৩১৭ জনকে শনাক্ত করেছেন মিজোরামের আধিকারিকরা৷ তবে, এখনো ১৩৯২ পরিবারের ৮৩৪৩ জনকে শনাক্ত করা হয়নি৷ উত্তর ত্রিপুরা জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার বলেন, রাজ্য সরকার ব্রু শরণার্থীদের মিজোরাম সরকারের সুপারিশে আধার কার্ড এবং ব্যাঙ্কে খাতা খুলে দিয়েছে৷ প্রায় ৯৫ শতাংশ ব্রু শরণার্থীদের এই কাজ সম্পন্ন হয়েছে৷ বাকিদেরও নিয়েও চিন্তাভাবনা চলছে, বলেন তিনি৷


আজ তিনি জানিয়েছেন, কাঞ্চনপুর মহকুমায় নাইসিংপাড়া, আশাপাড়া, হেজাছড়া এবং পানিসাগর মহকুমায় কাসকাউ, খাকচাং ও হামলাপাড়ায় ব্রু শরণার্থীরা আশ্রিত রয়েছেন৷ তিনি জানান, মহকুমা শাসকের রিপোর্ট অনুসারে কাঞ্চনপুর মহকুমায় তিনটি শিবিরে ৪৮৫৪টি পরিবারের ২৮৯০১ জন এবং পানিসাগর মহকুমায় তিনটি শিবিরে ৯৮৮টি পরিবারের ৬২০৭জন শরণার্থী রয়েছেন৷ তাদের মধ্যে ২২ জুলাই পর্যন্ত কাঞ্চনপুর মহকুমার তিনটি শিবিরের ৩৫৭৪টি পরিবারের ২১১১৪ জন এবং পানিসাগর মহকুমায় ১২০৩টি পরিবারের ৭২০৩ জন শরণার্থীদের মিজোরাম আধিকারিকরা মিজোরাম নাগরিক হিসেবে শনাক্ত করেছেন৷ তবে, এখনো কাঞ্চনপুর মহকুমায় তিনটি শিবিরে ১২৮০ পরিবারের ৭৭৮৭ জন এবং পানিসাগর মহকুমায় তিনটি শিবিরে ১১২ পরিবারের ৫৫৬ জনকে মিজোরামের নাগরিক হিসেবে শনাক্ত করেনি মিজোরামের আধিকারিকরা৷


তিনি আরও জানান, মিজোরাম সরকারের সুপারিশ মেনে ব্রু শরণার্থীদের আধার কার্ডের বন্দোবস্ত করেছে ত্রিপুরা সরকার৷ গত ২২ জুলাই পর্যন্ত কাঞ্চনপুর মহকুমায় তিনটি শিবিরে ২০১৬২ জনের আধার কার্ড দেওয়া হয়েছে৷ বাকি রয়েছেন ৮৭৩৯ জন৷ তেমনি পানিসাগর মহকুমায় ৫৮৬০ জনকে আধার কার্ড দেওয়া হয়েছে৷ বাকি রয়েছে ১৩৪৩ জন৷ তিনি বলেন, ত্রিপুরায় ছয়টি শিবিরে ৬০৫৭ পরিবারের ৩৬১০৪ জনের ব্রু শরণার্থীদের মধ্যে ২৬,০২২ জনকে আধার কার্ড দেওয়া সম্ভব হয়েছে৷ বাকি রয়েছেন ১০,০৮২ জন৷


এদিকে, মিজোরাম সরকারের সুপারিশে ব্রু শরণার্থীদের ব্যাঙ্কের খাতাও খুলে দেওয়া হয়েছে বলে জানান উত্তর ত্রিপুরা জেলা শাসক৷ তিনি বলেন, গত ২২ জুলাই পর্যন্ত কাঞ্চনপুরে তিনটি শিবিরে আশ্রিত ৪৮৫৪ পরিবারের মধ্যে ২৩৫৫ পরিবারের ব্যাঙ্কের খাতা খুলে দেওয়া হয়েছে৷ বাকি রয়েছে ২৪৯৯ পরিবার৷ একইভাবে পানিসাগর মহকুমায় ১২০৩ পরিবারের মধ্যে ৭২৯ পরিবারের ব্যাঙ্কের খাতা খুলে দেওয়া হয়েছে৷ বাকি রয়েচে ২৯৭৩ পরিবার৷ তিনি জানান, যাদের ব্যাঙ্কের খাতা খোলা হয়নি, তাদের নিয়ে চিন্তাভাবনা চলছে৷


এদিন তিনি জানিয়েছেন, ব্রু শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে ত্রিপুরা সরকার সবরকম সহযোগিতা করছে৷ ব্রু শরণার্থীদের শনাক্তকরণ প্রক্রিয়াও প্রায় সমাপ্ত৷ এখন আনুষ্ঠিকভাবে তাঁদের স্বভূমে ফিরে যাওয়ার পালা, বলেন উত্তর ত্রিপুরা জেলা শাসক রেভেল হেমেন্দ্র কুমার৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top