News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস
Image

ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ বৃষ্টির ঝাপ্ঢা থেকে এখনই নিস্তার নেই অসমবাসীর৷ একইসাথে ত্রিপুরা-সহ উত্তর-পূর্বাঞ্চলের অন্য রাজ্যেও ভারী বর্ষণের পূর্বাভাস মিলেছে৷ আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, আজ বুধবার এবং আগামীকাল অসম ও মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে৷ তাছাড়া, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরামেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে৷


আবহাওয়া দফতরের রিপোর্ট বলেছে, বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি রাজ্যে ভারী বর্ষণের সম্ভাবনা দেখা দিয়েছে৷ গুয়াহাটিতে অবস্থিত আঞ্চলিক আবহাওয়া বিজ্ঞানকেন্দ্র জানিয়েছে, আজ ও আগামীকাল অসম এবং মেঘালয়ে প্রচণ্ড বৃষ্টিপাত হবে৷ প্রসঙ্গত ইতিমধ্যে নিম্ন অসমে টানা তিনদিন বৃষ্টিপাতের কারণে পরিস্থিতি আবারও অস্বাভাবিক হয়ে উঠছে৷


গত ২৪ ঘণ্টায় নিম্ন অসমের কোকরাঝাড়ে ১২২.৪ এমএম এবং গোসাঁইগাঁওয়ে ২৭১.৬ এমএম বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে৷ আবহাওয়া বিভাগ জানিয়েছে, অসমের বঙাইগাঁও, বরপেটা, চিরাং, কোকরাঝাড়, বাকসায় টানা তিনদিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে৷ গতকাল গোসাঁইগাঁওয়ে ভারী বর্ষণের কারণে রেল পরিষেবা ব্যাহত হয়েছিল৷


আবহাওয়া বিভাগের রিপোর্টে উত্তর-পূর্বাঞ্চলে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের পরিমাণ জানা গিয়েছে৷ তাতে দেখা গেছে, মৌসিনরামে ১৯০ এমএম, নাড়-মাথনগুড়িতে ১৪০ এমএম, কাজলগাঁওয়ে ১৩০ এমএম, তেজুতে ১২০ এমএম, পানবাড়িতে ১১০ এমএম, বঙাইগাওয়ে, শিলচরে ১০০ এমএম, এপিঘাটে, বরপেটা, লাখিপুরে ৮০ এমএম, উইলিয়ামনগরে ৭০ এমএম, মুতুঙ্গা, বাহালপুর, বিপিঘাট ৬০ এমএম, ক্লিয়েহরিয়াট (মেঘালয়)-এ ৫০ এমএম বৃষ্টিপাত হয়েছে৷ এছাড়া, করিমগঞ্জ, হাজুয়া, পাসিঘাট, ধুবড়ি, মুসলপুর, তিক্রিকিলা, তামুলপুর, গইবেরগাঁও, বাঘমারা, কৈলাসহর, ধুলাবাজার, ধেমাজি, সাইহা, নলবাড়ি, গোয়ালপাড়া, বাগাফা, ধলাই, হাফলং, তুইনসেং, ছোটবেক্রা, বিলোনিয়া, গন্ডাছড়া, চাম্পাই, লংটলই, তেজপুর, কামপুর, পুঠিমারি, ধর্মনগর, ডিব্রুগড়, শিলং, রঙিয়া, মাটিজুরি, ঝর্নাপানি এলাকায়ও ভারী বৃষ্টিপাত হয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top