News Flash

  • Home
  • Uncategorized
  • দ্বাদশ ও মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ৫৬৫৪ জন, পরীক্ষা হবে ১৮টি কেন্দ্রে
Image

দ্বাদশ ও মাধ্যমিকের সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী ৫৬৫৪ জন, পরীক্ষা হবে ১৮টি কেন্দ্রে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত সাপ্লিমেন্টারি পরীক্ষা আগামী সোমবার অনুষ্ঠিত হবে৷ দ্বাদশ এবং মাধ্যমিকে পরীক্ষার্থীরা ওই পরীক্ষায় বসবেন৷ পর্ষদ সভাপতি ভবতোষ সাহা আজ জানিয়েছেন, এবছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ এবছর উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী রয়েছেন৷ তাই প্রতি জেলায় এবছর ২/৩টা করে পরীক্ষাকেন্দ্র করা হয়েছে৷ তাঁর কথায়, এবছর ৮ জেলায় ১৮টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবেন৷ সেই লক্ষ্যে আজ পর্ষদের মিলনায়তনে ১৮টি বিদ্যালদের প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷


এদিন তিনি জানান, অন্যান্য বছর প্রতি জেলায় একটি করে পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতেন৷ কিন্তু এবছর পরীক্ষার্থীর সংখ্যা অন্যান্য বছরের তুলনায় অনেক বেশি৷ তিনি জানান, এবছর উচ্চ মাধ্যমিকে ৪৭৩ জন এবং মাধ্যমিকে ৫১৮১ জন সাপ্লিমেন্টারি পরীক্ষার্থী রয়েছেন৷
তিনি বলেন, আগামী সোমবার দুপুর ১২টা থেকে পরীক্ষা শুরু হবে৷ নির্দিষ্ট পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন৷ তিনি বলেন, এবছর প্রতি জেলায় একাধিক পরীক্ষাকেন্দ্র খোলা হয়েছে৷ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকরাই পরীক্ষা পরিচালনা করবেন৷ তিনি জানান, আজ ওই বিদ্যালয়গুলির প্রধান শিক্ষকদের পরীক্ষা সংক্রান্ত নানা বিষয় নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ বৈঠকে তাঁদের পরীক্ষা পরিচালনার যাবতীয় বিষয় বোঝানো হয়েছে৷ তিনি জানান, কয়েকটি বিদ্যালয়ে কখনই পর্ষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়নি৷


আজ পর্ষদ সভাপতি বলেন, এবছর মাধ্যমিকে অংক বিষয়ে সবচেয়ে বেশি পরীক্ষার্থী পরীক্ষা দেবেন৷ এ-বিষয়ে তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, মাধ্যমিকে ৩৫৫৮ জন, বিজ্ঞানে ৮০০, সোস্যাল স্টাডিজে ৬৩৬ জন পরীক্ষা দেবেন৷ এছাড়াও বাংলা ও ইংরেজীতে ৫০ জন, হিন্দিতে ১ জন, ককবরকে ৩ জন পরীক্ষা দেবেন৷ একইভাবে উচ্চ মাধ্যমিকে ইংরেজীতে ১১৮ জন, বাংলায় ৪৬ জন, রসায়নে ২ জন, ফিজিক্সে ৩৮ জন, অংকে ১৯ জন, ফিলিসোফিতে ৪৫ জন, ইকোনমিক্সে ৪৭ জন পরীক্ষা দেবেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top