News Flash

  • Home
  • Uncategorized
  • পুর কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নাগরিককুল
Image

পুর কাউন্সিলারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নাগরিককুল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুলাই৷৷ সমস্যায় জর্জরিত আগরতলা পুর নিগমের ১৯ নম্বর ওয়ার্ডের ৩৪ নম্বর বুথ এলাকার স্থানীয় জনগণ আজ কাউন্সিলারের কাছে ডেপুটেশন প্রদান করেছেন৷ তাঁদের অভিযোগ, অর্থ ও শ্রমিক অভাবের অজুহাতে এলাকাকে জঞ্জালে পরিপূর্ণ করে রেখেছেন বাম সমর্থিত কাউন্সিলার৷


৩৪ নম্বর বুথের বিজেপি সভাপতি উৎপল আচার্যি আজ এলাকাবাসীকে নিয়ে ডেপুটেশন দিতে এসে বলেন, দীর্ঘদিন ধরে নালা পরিষ্কার করা হচ্ছে না৷ রাস্তার দুই ধারে জঙ্গল হয়ে রয়েছে৷ তিনি বলেন, স্ট্রিট লাইটের জন্য আবেদন জানানো হলেও, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ ফলে, রাতে ওই রাস্তা দিয়ে যাতায়াতে ভীষণ অসুবিধা হচ্ছে৷


তিনি জানান, বাম সমর্থিত পুর কাউন্সিলার অপরূপা দেববর্মাকে সমস্যাগুলি সমাধানে বহুবার দাবি জানানো সত্ত্বেও তিনি কোনও ব্যবস্থা নিচ্ছেন না৷ উৎপল আচার্যি অভিযোগ করেন, প্রয়োজনীয় অর্থ ও শ্রমিকের অভাবের অজুহাতে তিনি সমস্যাগুলি সমাধান করছেন না৷ তিনি বলেন, পুর কাউন্সিলারের জনবিরোধী মানসিকতার কারণে ওই এলাকায় বাসিন্দারা স্বস্তিতে বাঁচতে পারছেন না৷ তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কয়েকদিনের মধ্যে সমস্যা সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংগঠিত করা হবে৷ শুধু তা-ই নয়, রাস্তা অবরোধেও নামবেন এলাকাবাসী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top