News Flash

  • Home
  • Uncategorized
  • মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ট্রাফিক সচেতনতায় ক্লাব
Image

মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে ট্রাফিক সচেতনতায় ক্লাব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আহ্বানে সাড়া দিয়ে এবার সড়ক সুরক্ষার বিষয়ে যানবাহন, মোটর বাইক চালক-সহ পথচারিদের সচেতন করতে পথে নামলো ক্লাব৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্বাচনী এলাকায় স্ফুলিঙ্গ ক্লাবের সদস্যরা পথচলতি সাধারণ মানুষ-সহ যান চালকদের ট্রাফিক আইন মেনে চলা ও সড়ক সুরক্ষার বিষয়ে সচেতন করেন৷


প্রথমবারের মতো কোনও ক্লাব এ-ধরনের সচেতনতা কর্মসূচি হাতে নিয়েছে৷ ক্লাব-এর এই কর্মসূচিতে ছিলেন রাজ্যের পরিবহণ দফতরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এ-ধরনের কর্মসূচি হাতে নেওয়ার জন্য তিনি ক্লাবের পরিচালন মণ্ডলি-সহ সদস্য-সদস্যাদের ধন্যবাদ জানান৷ সেই সঙ্গে পরিবহণ মন্ত্রী আহ্বান রাখেন, রাজ্যের অন্যান্য ক্লাব-সহ বিভিন্ন এনজিও যেন এ-ধরনের কাজে এগিয়ে আসে৷ তবেই সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব৷


মন্ত্রীর সঙ্গে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহাও৷ ক্লাবের সদস্য সদস্যারা ট্রাফিক আইন সম্পর্কিত প্লে-কার্ড, পোস্টার হাতে নিয়ে ও গলায় ঝুলিয়ে পথচলতি মানুষদের ট্রাফিক নিয়ম সম্পর্কিত বিষয় বুঝিয়ে বলেন৷ যাঁরা হেলমেট ছাড়া বা হেলমেট সঙ্গে থাকা সত্ত্বেও মাথায় তা পরেননি তাঁদের হেলমেট নিয়মিতভাবে পরে বাইক চালানোর আহ্বান রাখেন৷ ক্লাবের সদস্য-সদস্যাদের সঙ্গে ছিলেন ত্রিপুরা পুলিশের ট্রাফিক ইউনিটের সদস্যরাও৷


প্রসঙ্গত উল্লেখ্য, কয়েকদিন আগে সড়ক নিরাপত্তা বিষয়ক এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের সকল ক্লাবের প্রতি আহ্বান রেখেছিলেন, তারা যেন মানুষের মধ্যে ট্রাফিক সচেতনা গড়ে তুলতে কাজ করেন৷ তা-হলে রাজ্যে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top