News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে পালিত হচ্ছে জনজাতিদের পরম্পরাগত কের পূজা
Image

রাজ্যে পালিত হচ্ছে জনজাতিদের পরম্পরাগত কের পূজা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ত্রিপুরায় অনুষ্ঠিত হচ্ছে কেরপূজা৷ এই উপলক্ষ্যে রাজ্য সরকারের তরফে মঙ্গলবার ছুটি ঘোষণা করা হয়েছে৷ পরম্পরগত কের পুজো উপলক্ষ্যে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন৷


ত্রিপুরার আদি জনজাতি অংশের মানুষ যুগ যুগ ধরে কের পূজা করে আসছেন৷ মূলত রোগব্যাধি দূর করার উদ্দেশ্যে প্রাচীনকাল থেকে এই পূজা প্রচলিত হয়ে আসছে৷ রাজ-আমলে রাজকোষের অর্থে উজ্জ্বয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ ও পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দিরে কেরপূজা হত, এখনও হয়৷ তবে এখন পূজার সকল খরচ আসে সরকারি কোষাগার থেকে৷

প্রতি বছর চতুর্দশ দেবতা মন্দিরের বাৎসরিক খার্চি উৎসব সমাপ্তির এক সপ্তাহ পর কের পূজা হয়ে থাকে৷ কের পূজার পুরোহিতকে বলা হয় চন্তাই৷ পূজা শুরুর আগে চন্তাই পূজা এলাকায় গণ্ডি এঁকে দেওয়ার পর তোপধবনীর মধ্য দিয়ে পূজার শুরু হয়৷ এই গণ্ডির মধ্যে যাঁরা প্রবেশ করেন তাঁরা দু-দিনের কের পূজা শেষ না হওয়া পর্যন্ত বের হতে পারেন না৷ আগে পূজার গণ্ডি বিশাল এলাকা জুড়ে করা হলেও এখন এর পরিসর ছোট করে পূজার চারপাশে সামান্য জায়গা জুড়ে নির্দিষ্ট গণ্ডি এঁকে দেওয়া হয়৷
কথিত আছে কের-এর গণ্ডিতে জন্ম নেই, মৃত্যুও নেই৷

তাই এই গণ্ডির ভেতরে অতিবৃদ্ধ বা গর্ভবতী মহিলাকে আসতে দেওয়া হয় না৷ আগে আগরতলা শহর জুড়ে কের পূজার গণ্ডি দেওয়া হত৷ তাই এই সময় অতিবৃদ্ধ বা গর্ভবতী মহিলাদের আগে থেকে অন্য এলাকায় সরিয়ে নেওয়া হত৷ পূজার দিন পূজা শুরুর আগে কোনও বাড়িতে আগুন জ্বালানো হত না৷ পূজায় আগুন জ্বালানো হলে বাড়ি বাড়ি এই আগুন নিয়ে যাওয়া হত৷ এই আগুন জ্বালানো হয় শুকনো বাঁশের সঙ্গে বাঁশের বেত ঘষে৷ এখনও আগরতলার অনেক বাড়িতে আগুন নিয়ে যাওয়ার রীতি প্রচলিত রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top