News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে প্রত্যাবর্তন, রাজ্যে আশ্রিত ২৬ সহস্রাধিক রিয়াং শরণার্থী শনাক্ত
Image

মিজোরামে প্রত্যাবর্তন, রাজ্যে আশ্রিত ২৬ সহস্রাধিক রিয়াং শরণার্থী শনাক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনের জন্য শনাক্তকরণ প্রক্রিয়া সমাপ্ত হলেও তাদের তালিকা এখনও প্রকাশিত হয়নি৷ সম্ভবত, ২৬ সহস্রাধিক রিয়াং শরণার্থী মিজোরামে প্রত্যাবর্তনের জন্য শনাক্ত হয়েছেন৷


সূত্রের খবর, উত্তর ত্রিপুরা জেলায় ছয়টি শরণার্থী শিবিরে ৪,২৭৮টি পরিবারে ২৬,১২৮ জন রিয়াং শরণার্থীকে মিজো আধিকারিকরা শনাক্ত করেছেন ৷ তাঁদের মিজোরামে নাগরিকত্বের প্রমাণ মিলেছে ৷ তবে, সরকারিভাবে এখনও এ-বিষয়ে কোনও ঘোষণা হয়নি ৷ মিজোরাম সরকার রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের বিষয়ে আরও খুঁটিনাটি বিষয় খতিয়ে দেখবে বলে সূত্রের খবরে জানা গিয়েছে৷


মিজোরাম সরকারের গৃহসচিব লালবিয়াকজামা জানিয়েছেন, রাজ্যে শরণার্থী শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের শনাক্ত করে মিজো আধিকারিকরা ফিরে এসেছেন৷ গত ৩ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত রাজ্যে শনাক্তকরণ প্রক্রিয়া চলেছে৷ তাতে শরণার্থীদের বিভিন্ন নথি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে ৷ তিনি জানিয়েছেন, ২৬,১২৮ জন ব্রু শরণার্থী চিহিণত হয়েছে ঠিকই, কিন্তু তাঁদের নথি মিজোরাম সরকার পুনরায় খতিয়ে দেখবে ৷ মিজোরামের নাগরিক নন, এই বিষয়টি সুনিশ্চিত করতে হবে, বলেন তিনি ৷


প্রসঙ্গত, রাজ্যে আশ্রিত রিয়াং শরণার্থীদের মিজোরামে প্রত্যাবর্তনে ইতিপূর্বে বহুবার প্রয়াস নেওয়া হয়েছে৷ কিন্তু বার বারই সে সব প্রয়াস ভেস্তে গিয়েছে৷ তবে, এবার কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থীদের নিয়ে কড়া অবস্থান গ্রহণ করেছে৷ তাঁরা মিজোরামে ফিরে না গেলে তাঁদের রেশন সামগ্রী-সহ সমস্ত সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ ফলে, এবার রিয়াং শরণার্থীরা স্থায়ীভাবে মিজোরামে ফিরে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top