News Flash

  • Home
  • Uncategorized
  • বৃদ্ধ দম্পতি আত্মহত্যা গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ
Image

বৃদ্ধ দম্পতি আত্মহত্যা গ্রেপ্তার ছেলে ও পুত্রবধূ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ছেলে ও পুত্রবধূর নির্যাতনে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বৃদ্ধ দম্পতি৷ স্যুইসাইড নোট উদ্ধারে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে৷ সোমবার চাম্পামুড়া পশ্চিম আড়ালিয়া এলাকায় বৃদ্ধ দম্পতি যতীন্দ্র দাস ও তাঁর স্ত্রী শিখা দাসের আত্মহত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দা জীতেন্দ্র দে-র অভিযোগে পূর্ব আগরতলা থানায় মামলা হয়৷ পুলিশ এর ভিত্তিতেই ছেলে ও পুত্রবধূকে গ্রেফতার করেছে৷ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হলে তাঁদের জেল হাজতে পাঠিয়েছে আদালত৷


পূর্ব আগরতলা থানার কর্তব্যরত পুলিশ অফিসার জানিয়েছেন, ওই আত্মহত্যার ঘটনায় প্রতিবেশীরা বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশিস দাস এবং পুত্রবধূ পূজা বৈদ্য দাসের বিরুদ্ধে বাবা-মা’কে নির্যাতনের অভিযোগ এনেছিলেন৷ গতকাল স্থানীয় বাসিন্দা জীতেন্দ্র দে ওই ঘটনায় একটি মামলাও করেছেন৷ ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ৩০৬/৩৪ ধারায় মামলা রুজু হয়েছে৷

তিনি বলেন, বৃদ্ধ দম্পতির বাড়িতে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে৷ তাতে ছেলে ও পুত্রবধূর নির্যাতনের বিষয়ে উল্লেখ রয়েছে৷ এরই ভিত্তিতে দেবাশিস দাসকে প্রথমে গ্রেফতর করা হয়েছে৷ তিনি জানান, তাঁর স্ত্রী পূজা বৈদ্য দাসকেও গ্রেফতার করেছেন তাঁরা৷ তাদেরকে জিজ্ঞাসাবাদে ওই বৃদ্ধ দম্পতিকে অত্যাচারের প্রমাণ মিলেছে৷
আজ তাদের মুখ্য বিচারবিভাগীয় আদালতে বিচারক মিত্রা দাসের এজলাসে তোলা হয়েছে৷ আদালত তাদের জেল হাজতে পাঠিয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top