News Flash

  • Home
  • Uncategorized
  • কোপা আমেরিকার মঞ্চে বিতর্কিত মন্তব্যের জেরে একটি ম্যাচে নির্বাসিত মেসি

কোপা আমেরিকার মঞ্চে বিতর্কিত মন্তব্যের জেরে একটি ম্যাচে নির্বাসিত মেসি

বুয়েনস আইরস, ২৪ জুলাই (হি.স.) : শাস্তি এড়াতে পারলেন না লিওনেল মেসি৷ কোপা আমেরিকার মঞ্চে বিতর্কিত মন্তব্য করে শেষমেশ নির্বাসিত হলেন আর্জেন্টিনা তারকা৷

কোপার সেমিফাইনালে ব্রাজিলের কাছে পরাজিত হওয়ার পর মেসি সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ আনেন৷ তিনি স্পষ্ট জানান, ব্রাজিলকে চ্যাম্পিয়ন করার জন্য আগে থেকেই টুর্নামেন্টের ব্লু-প্রিন্ট তৈরি করা হয়েছে৷ রেফারির বিরুদ্ধে পরিকল্পনামাফিক পক্ষপাতিত্বের অভিযোগও করেন এলএম টেন৷

তৃতীয় স্থান নির্নায়ক ম্যাচে লঘু পাপে গুরু দণ্ডের মতো অহেতুল লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হওয়ায় যারপরনাই ক্ষুব্ধ দেখায় মেসিকে৷ ফলে দল ব্রোঞ্জ পদক জিতলেও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মেডেল নিতে যাননি লিও৷

সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশনের বিরুদ্ধে এমন বিতর্কিত মন্তব্য এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটের মতো আচরণের জন্য মেসির শাস্তির সম্ভাবনা ছিল প্রবল৷ শেষমেশ সেই আশঙ্কাই সত্যি প্রমাণিত হয়৷ যদিও এক্ষেত্রে বড়সড় শাস্তি এড়িয়ে গিয়েছেন আর্জেন্টিনা দলনায়ক৷ কনফেডারেশনের তরফে মেসিকে একটি ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছে৷ সঙ্গে জরিমানাও ধার্য্য করা হয়েছে৷ একটি আন্তর্জাতিক ম্যাচে মাঠের বাইরে থাকা ছাড়াও দেড় হাজার মার্কিন ডলার জরিমানা দিতে হবে মেসিকে৷

কনফেডারেশনের তরফে মেসির মন্তব্যকে গ্রহণযোগ্য নয় বলে বর্ণনা করা হয়৷ তবে তাৎক্ষণিক হতাশায় মেসির এই মন্তব্যের জন্য তাঁকে কঠোর শাস্তি দেওয়ার পক্ষপাতী ছিল না সাউথ আমেরিকান ফুটবল সংস্থা৷ নির্বাসিত হওয়ার অর্থ, ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচে মেসি মাঠে নামতে পারবেন না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top