News Flash

  • Home
  • Uncategorized
  • প্রলোভন দিয়ে দিল্লিতে নিয়ে বিক্রি দুই নাবালিকাকে, গন্ডাছড়া থানায় অভিযোগ
Image

প্রলোভন দিয়ে দিল্লিতে নিয়ে বিক্রি দুই নাবালিকাকে, গন্ডাছড়া থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার নাবালিকা দুই সুকল ছাত্রীকে গত ২৯ জুন দিল্লিতে নিয়ে বিক্রি করেছে এলাকারই নারী পাচারকারী চক্রের চাঁই জীতেন ত্রিপুরা৷ এমনই অভিযোগ আনলেন গন্ডাছড়া মহকুমার অন্তর্গত পঞ্চরতন এডিসি ভিলেজের কামদেব পাড়ার (পাখিপাড়া) বাসিন্দা বাল্যজয় ত্রিপুরা ও শাসনজয় ত্রিপুরা৷ তাদের অভিযোগ, তাদের দুই কন্যা যথাক্রমে সান্ত্বনা ত্রিপুরা এবং মনোরমা ত্রিপুরা (দুটো নাম বদলে দেওয়া হয়েছে) স্থানীয় ইংলিশ মিডিয়াম সুকলের দশম শ্রেণির ছাত্রী ছিল৷ তাদের মধ্যে সান্ত্বনা ত্রিপুরাকে বিয়ে করার প্রলোভন এবং মনোরমা ত্রিপুরাকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে রইস্যাবাড়ি থানার অন্তর্গত বোয়ালখালি এডিসি ভিলেজের বাসিন্দা জীতেন ত্রিপুরা দিল্লিতে নিয়ে বিক্রি করে দেয়৷


তারা জানান, বিষয়টি স্পষ্ট হয়েছে গত ১৮ জুলাই৷ এদিন সান্ত্বনা ও মনোরমার বাবার কাছে দুটি ফোন আসে৷ তখন তারা জানতে পারেন যে অভিযুক্ত জীতেন ত্রিপুরা তাদের দিল্লিতে বিক্রি করে দিয়েছে৷ এতদিন পরিবারের ধারণা ছিল, জীতেন ত্রিপুরা সান্ত্বনাকে বিয়ে করেছে এবং শান্তিরানীকে কর্মসংস্থানের ব্যবসা করে দিয়েছে৷ কিন্তু ফোন পাওয়ার পর তাঁদের মাথায় বাজ ভেঙে পড়ে৷


ফোনে এ ধরনের খবর পাওয়ার পর দুই সুকল ছাত্রীর পরিবারের লোকজন নড়েচড়ে বসেন৷ তারা পরেরদিন এলাকার গন্ডাছড়া থানায় জীতেন ত্রিপুরার বিরুদ্ধে এক এজাহার দায়ের করেন৷ প্রাপ্ত এজাহারের ভিত্তিতে ত্রিপুরা পুলিশ তদন্তে নামলেও এ সংবাদ লেখা পর্যন্ত নারী পাচার চক্রের সঙ্গে জড়িত অভিযুক্ত জীতেনকে গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি৷ এলাকাবাসীর অভিযোগ, জীতেন ত্রিপুরা দীর্ঘ দিন ধরে এভাবে বহিঃরাজ্যে নারী পাচার করে আসছে৷ তাকে গ্রেফতার করে তাদের মেয়েদের উদ্ধার করতে মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেবের হস্তক্ষেপ কামনা করেছেন গ্রামের জনতা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top