News Flash

  • Home
  • Uncategorized
  • পরিবাহী লাইন সম্প্রসারনের জন্য রাজ্য সরকার এনইসি থেকে ১২ কোটি ৭ লক্ষ টাকা অনুমোদন পেল : উপমুখ্যমন্ত্রী
Image

পরিবাহী লাইন সম্প্রসারনের জন্য রাজ্য সরকার এনইসি থেকে ১২ কোটি ৭ লক্ষ টাকা অনুমোদন পেল : উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই : আমবাসা – গন্ডাছড়া ৪৯.১৬ কিমি উন্নত বিদ্যু পরিবাহী লাইন সম্প্রসারনের জন্য ১২ কোটি ৭ লক্ষ টাকা রাজ্য সরকার অনুমোদন পেয়েছে৷ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে এ টাকা মঞ্জুর করা হয়েছে৷ প্রকল্প বাস্তবায়ন করতে সরকার ইতিমধ্যেই যাবতীয় প্রতিবন্ধকতা কাটিয়ে উঠেছে৷ শীঘ্রই লাইন সম্প্রসারনের রাজ শুুর হবে৷ সোমবার মহাকরণে সাংবাদিকদের এ তথ্য জানান উপ মুখ্যমন্ত্রীি যীষ্ণু দেববর্মা৷ এ ব্যাপারে বিস্তারিত বলতে গিয়ে শ্রী দেব বর্মন জানান বিগত বাম সরকারের আমলে ২০০৮ সালে এই প্রকল্পটি অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল৷ তৎকালীন সময়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ এই প্রকল্পটি মঞ্জুর করেছিল৷

তৎকালীন বামফ্রন্ট সরকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য তেমন কোনও উদ্যোগই নেয়নি৷ এর ফলে উত্তর পূর্র্বঞ্চল উন্নয়ন পর্ষদ প্রকল্পটি বাতিল করে দেয়৷ বামফ্রন্ট সরকারের নেতিবাচক ভূমিকার কারণে প্রায় এক দশক আমবাসা গন্ডাছড়া খেশারত দিতে হচ্ছে আমবাসা- গন্ডাছড়া এলাকার মানুষকে৷ বহু পুরানো ও দুর্বল বিদ্যুৎ পরিবাহী লাইনের জন্য বর্তমানে গন্ডাছড়া এলাকায় প্রায়ই বিদ্যুৎ বিভ্রাট ঘটছে৷ সময়মত প্রকল্প বাস্তবায়ন না করায় বামফ্রন্ট আমলের গাফিলতির দায় বর্তমান সরকারের উপর বর্তাচ্ছে৷


রাজ্যে বিজেপি সরকার গঠনের পরই বাতিল হওয়া এই প্রকল্পটি পুনরায় মঞ্জুরের জন্য উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মন তোড়জোড় শুরু করেন৷ উপ মুখ্যমন্ত্রী প্রকল্পটি অনুমোদনের জন্য উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদের সঙ্গে বার করে যোগাযোগ করেন এবং প্রকল্পটি পূনরায় অনুমোদনের জন্য পর্ষদের কাছে আবেদন করেন৷ মন্ত্রীর আবেদনে সাড়া দিয়ে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদ ১২ কোটি ৭ লক্ষ টাকা রাজ্য সরকারকে অনুমোদন দেন৷ বাতিল হওয়া প্রকল্পটি পূনরায় অনুমোদন করে অর্থ মঞ্জুর করায় উপ মুখ্যমন্ত্রী শ্রী দেববর্মণ উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন পর্ষদকে ধন্যবাদ জানান৷ তিনি বলেন এই প্রকল্প বাস্তবায়িত হলে আমবাসা – গন্ডাছড়া এলাকার বিদ্যুৎ পরিষেবার মান বহুগুন উন্নত হবে৷ প্রকল্পটি দ্রুত বাস্তবায়ন করতে ইতিমধ্যেই বিদুৎ নিগমকে নির্দেশ দিয়েছেন৷


উপমুখমন্ত্রী আরও জানান রাজ্যের সার্বিক বিদ্যুৎ পরিকাঠামের উন্নয়নে সরকার ত্রিবার্ষিক প্রকল্প হাতে নিয়েছে৷ প্রকল্পটি বাস্তবায়নের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে ঋণ চাওয়া হয়েছিল৷ ব্যাঙ্ক ১৯২৫ কোটি টাকা মঞ্জুরও করেছে৷ মন্ত্রী আশা ব্যক্ত করেন যে ত্রি বার্ষিক প্রকল্পটি বাস্তবায়িত হয়ে গেলে বিদ্যুৎ পরিষেবার মন বহুগুন উন্নত হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top