News Flash

  • Home
  • Uncategorized
  • বিল্ডিং প্ল্যান অনুমোদনে বাধ্যতামূলক পার্কিংয়ের ব্যবস্থা রাখা, নির্দেশ হাইকোর্টের
Image

বিল্ডিং প্ল্যান অনুমোদনে বাধ্যতামূলক পার্কিংয়ের ব্যবস্থা রাখা, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে পার্কিংয়ের সুবিধা রাখা বাধ্যতামূলক৷ আজ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি অরিন্দম লোধের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ জারি করেছে৷ সাথে, দুই সপ্তাহের মধ্যে দ্দত্র সরকারের মুখ্য সচিবকে নিজের বক্তব্য হলফনামায় দিতে বলেছে৷


প্রসঙ্গত, চলতি বছরের মার্চে ত্রিপুরা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দাখিল করেন জনৈক কৌশিক নাথ৷ ওই মামলায় শহর আগরতলায় পার্কিং ও হকার সমস্যা, মিটার অটো রিকশা চালু, যান চালকদের পরিচয়পত্র প্রদান ইত্যাদি বিষয় ছিল৷ সম্প্রতি ত্রিপুরা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলায় শুনানিতে অন্তর্বর্তী আদেশে হকার উচ্ছেদে ব্যবস্থা নিতে আগরতলা পুর নিগমকে নির্দেশ দিয়েছিল৷ আজ বিল্ডিং রুলস ২০১৭ মোতাবেক অনুমোদন দেওয়ার জন্য রাজ্য সরকার এবং পুর নিগমকে নির্দেশ দিয়েছে ত্রিপুরা হাইকোর্ট৷


আজ ত্রিপুরা হাইকোর্টের মুখ্য বিচারপতির নেতৃত্বে গঠিত ডিভিশন বেঞ্চ বিল্ডিং প্ল্যান অনুমোদনের ক্ষেত্রে পার্কিংয়ের সুবিধা থাকা বাধ্যতামূলক বলে নির্দেশ জারি করেছে৷ মুখ্য বিচারপতি বলেছেন, ত্রিপুরা বিল্ডিং রুলস ২০১৭ মোতাবেক ৭০ স্কোয়ার মিটারের বেশি জায়গায় বাড়ি নির্মাণের ক্ষেত্রে পার্কিংয়ের সুবিধা রাখা বাধ্যতামূলক করা হয়েছে৷ কিন্তু, পরবর্তী সময়ে সেই রুলস সংশোধন করেছে ত্রিপুরা সরকার৷ কিন্তু, এখন থেকে রাজ্য সরকারের কোনও আধিকারিক কিংবা পুর নিগমের কমিশনার বিল্ডিংয়ের প্ল্যান পার্কিংয়ের সুবিধা রাখা হলেই অনুমোদন দিতে পারবেন৷ পার্কিং সুবিধা ছাড়া কোনও বিল্ডিংয়ের প্ল্যান অনুমোদন দেওয়া যাবে না৷


পাশাপাশি এ-বিষয়ে মুখ্যসচিবকে পরীক্ষা-নিরীক্ষা করে নির্দেশ কার্যকরের জন্য বলেছে ত্রিপুরা হাইকোর্ট৷ তবে, এ-নিয়ে কোনও বক্তব্য থাকলে তা আগামী দুই সপ্তাহের মধ্যে হলফনামা দিয়ে মুখ্যসচিবকে জানাতে বলেছে৷ এই মামলায় পরবর্তী শুনানি আগামী ১৩ আগস্ট ধার্য করেছেন মুখ্য বিচারপতি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top