News Flash

  • Home
  • Uncategorized
  • এখন থেকে আগরতলা দিল্লীর মধ্যে সরাসরি বিমান চলাচল করবে
Image

এখন থেকে আগরতলা দিল্লীর মধ্যে সরাসরি বিমান চলাচল করবে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই ৷৷ রাজ্যের মানুষের দীর্ঘদিনের দাবী পূরণ হল৷ এখন থেকে আগরতলা দিল্লীর মধ্যে সরাসরি বিমান চলাচল করবে৷ অন্যদিকে ত্রিপুরার চা বাংলাদেশে রপ্তানীর বিষয়টি লোকসভায় উত্থাপিত হয়েছে৷


লোকসভার চলতি অধিবেশনে রাজ্যের বিমান পরিষেবার মানোন্নয়ন এবং বিমানের সংখ্যা বৃদ্ধির বিষয়ে দাবী উত্থাপন করেছিলেন রাজ্যের সাংসদ প্রতিমা ভৌমিক৷ এই ইস্যুতে তিনি কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন রাষ্ট্রমন্ত্রী হরদীপ সিং পুরীর সঙ্গে সাক্ষাৎও করেছিলেন৷


দাবী অনুযায়ী আগামী ১৪ই আগস্ট থেকে আগরতলা দিল্লীর মধ্যে সরাসরি বিমান পরিষেবা শুরু করতে চলছে ইন্ডিগো৷ দুপুর পৌনে দুটার বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেবে৷ বিকাল ৪টা ২০ মিনিটে বিমানটি এইখানে অবতরন করবে৷ পুনরায় ৪টা ৫০ মিনিটে বিমানটি আগরতলা থেকে দিল্লীর উদ্দেশ্যে রওনা দিয়ে ৭টা ২৫ মিনিটে পৌছার কথা রয়েছে৷


অসামরিক বিমান পরিবহন রাষ্ট্রমন্ত্রী হরদীপ সিং পুরীর সক্রিয় সহযোগিতায় এই পরিষেবা শুরু করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ পরিষেবা শুরু হওয়ার জন্য িিতনি কেন্দ্রীয় মন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷
এইদিকে লোকসভায় শূণ্যকালে বাংলাদেশে রাজ্যের উৎপাদিত চা বিক্রীর প্রয়োজনীয় পদক্ষেপ নেবার দাবী জানিয়ে বক্তব্য রেখেছেন রাজ্য থেকে নির্বাচিত সাংসদ প্রতিমা ভৌমিক৷ কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন, বাংলাদেশে উন্নত গুনমানের চায়ের যথেষ্ট চাহিদা রয়েছে৷ বাংলাদেশ শ্রীলঙ্কা থেকে চা আমদানি করে৷ কিন্তু ত্রিপুরা সীমান্তবর্তী রাজ্য হওয়া সত্বেও ত্রিপুরার চা এখনো বাংলাদেশে রপ্তানীর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছেন প্রতিমা ভৌমিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top