News Flash

  • Home
  • Uncategorized
  • পুর এলাকায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী
Image

পুর এলাকায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ আগরতলাকে সবুজায়নের লক্ষ্যে পুর নিগম এলাকায় ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ তিনি স্ত্রী নীতি দেবকে সাথে নিয়ে নিজের সরকারি বাসভবনে রুদ্রাক্ষ এবং চন্দন গাছের চারা লাগিয়েছেন৷
এ-বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, পুর নিগম এলাকায় চারটি জোনে ১০ হাজার চারা লাগনোরে কর্মসূচি হাতে নেওয়া হয়েছে৷ বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা, বন ও পূর্ত দফতর-সহ বিভিন্ন দফতর এই চারা লাগাবে৷ তাঁর আশা, প্রত্যেকে দুটি করে গাছের চারা রোপণ করে আগরতলা শহরকে সবুজায়নের স্বপ্ণকে সার্থক করবেন৷


এদিন তিনি বলেন, সারা ত্রিপুরায় উৎসবের মেজাজে বনমহোৎসব পালন করা হচ্ছে৷ কারণ, উষ্ণায়নের মারাত্মক প্রভাব থেকে বাঁচতে গাছ লাগানো ছাড়া বিকল্প কোনও পথ খোলা নেই৷ তিনি জানান, আগরতলা শহরে দূষণ বেড়ে চলেছে৷ ফলে, এখন গাছ লাগানো খুবই জরুরি৷ তাঁর কথায়, পুরবাসীর সকলকে বৃক্ষরোপণে এগিয়ে আশা উচিত৷ তবেই আগরতলা শহরকে সবুজায়ন করার স্বপ্ণ সফল হবে৷
মুখ্যমন্ত্রীর দাবি, বৃক্ষরোপণে শতকরা হার আগের তুলনায় বেড়েছে৷

তিনি জানান, আগে ত্রিপুরায় বছরে ৩০-৪০ শতাংশ মানুষ বৃক্ষরোপণ করতেন৷ সেই হার বেড়ে এখন শতকরা ৬০ জন মানুষ বৃক্ষরোপণ করছেন৷
এদিন মুখ্যমন্ত্রীজায়া নীতি দেব বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় গাছ লাগানো খুবই জরুরি৷ তাই তিনি আহ্বান রাখেন, সময় পেলেই গাছ লাগান৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top