News Flash

  • Home
  • Uncategorized
  • বিজিবি’র টালবাহানা, জিরো পয়েন্টে আটকে ১২ রোহিঙ্গা
Image

বিজিবি’র টালবাহানা, জিরো পয়েন্টে আটকে ১২ রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই৷৷ বিজিবি-র অনীহায় জিরো পয়েন্টে দিন কাটাচ্ছেন ১২ জন রোহিঙ্গা৷ মায়ানমারের নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও বাংলাদেশের কক্সবাজারে কুতুপ্লাওঙ্গে শরণার্থী শিবিরে ফিরিয়ে নিয়ে যাচ্ছে না বিজিবি৷ নথি যাচাই এবং রোহিঙ্গাদের শনাক্ত করার অজুহাতে আজও তারা ভারতের ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তের জিরো পয়েন্টে জনৈক সুমন মিয়াঁর বাড়িতে রয়েছেন৷ আদৌ তাদের বাংলাদেশের শিবিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা তা নিশ্চতভাবে বলা যাচ্ছে না৷ কারণ, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক আজও নিষ্ফলা সমাপ্ত হয়েছে৷


নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক বিএসএফ জওয়ান জানিয়েছেন, ১২ জন রোহিঙ্গাকে বাংলাদেশে শরণার্থী শিবিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য বিজিবি-কে একাধিকবার বলা হয়েছে৷ কিন্তু তারা নানা আছিলায় রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ক্ষেত্রে টালবাহানা করছে৷ আজ তিনি জানিয়েছেন, ওই ১২ জন রোহিঙ্গার কাছে মায়ানমারের নাগরিকত্বের নথি পাওয়া গিয়েছে৷ তাছাড়া, তারা বাংলাদেশের কক্সবাজারের শিবিরের আশ্রিত ছিলেন তা-ও স্বীকার করেছেন৷ কিন্তু, বিজিবি তা মানতে রাজি হচ্ছে না৷


ওই জওয়ানের কথায়, আজ সকালে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে৷ বৈঠকে বিজিবি-র পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের নথি যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে৷ তাছাড়া, তারা আদৌ ওই শিবিরে আশ্রিত ছিলেন কিনা তা শনাক্ত করারও চেষ্টা হচ্ছে৷ এই প্রক্রিয়া সমাপ্ত না হওয়া পর্যন্ত ওই ১২ জন রোহিঙ্গাকে কক্সবাজার শিবিরে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়৷
ওই জওয়ান আরও জানিয়েছেন, রোহিঙ্গারা স্বীকার করেছেন তাদের আত্বীয়স্বজন কক্সবাজার শিবিরে রয়েছেন৷ কিন্তু, কীভাবে তারা ত্রিপুরা সীমান্তের দিকে এসেছেন সে-বিষয়ে কিছুই জানাচ্ছেন না৷ ওই জওয়ানের কথায়, আগামীকাল ফের দুই দেশের সীমান্ত রক্ষীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে৷ আশা করা যাচ্ছে, তাতে ১২ জন রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হতে পারে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top