News Flash

  • Home
  • Uncategorized
  • টুকটুকের সাথে বাইকের সংঘর্ষে সঙ্কটজনক অবস্থা বন দপ্তরের কর্মীর
Image

টুকটুকের সাথে বাইকের সংঘর্ষে সঙ্কটজনক অবস্থা বন দপ্তরের কর্মীর

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ জুলাই৷৷ টুকটুকের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন জনৈক বনরক্ষী৷ শনিবার বিকেল তিনটে নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুরে কালীমন্দিরের পাশে বনরক্ষী দশদা কাঞ্চনপুরের বাসিন্দা দিলীপ দেবনাথ বাইকে চেপে বাড়ি ফেরার সময় টুকটুকের সাথে মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছেন৷

কাঞ্চনপুর থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, কেসিপি ইআর ০১৮৪ নম্বরের টুকটুকের সাথে টিআর ০২ ডি ৬১৫৭ নম্বরের এক বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় কালীবাড়ি এলাকায়৷ তাতে বাইক চালক দিলীপ দেবনাথ বুকে প্রচণ্ড আঘাত পান৷ স্থানীয় জনগণ তাঁকে উদ্ধার করে কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান৷ কাঞ্চনপুর থানার ওসি জানান, টুকটুক চালক অর্জুন শুক্লবৈদ্যকে টুকটুক-সহ আটক করা হয়েছে৷ বাইকটিও পুলিশ আটক করে থানায় নিয়ে গেছে৷ তিনি আরও জানান, দিলীপ দেবনাথের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কৈলাসহর হাসপাতালে স্থানান্তর করেছেন চিকিৎসকরা৷

এদিকে, স্থানীয়দের অভিযোগ, কাঞ্চনপুর শহরে ট্রাফিক ব্যবস্থার কারণেই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে৷ কারণ, রাস্তায় পার্কিংয়ের সুবন্দোবস্ত না থাকায় যান চালকরা যেমন খুশি গাড়ি রেখে দেন৷ তাতে মারাত্মক যানজট দেখা দেয়৷ স্থানীয়দের আরও অভিযোগ প্রায় সময় যানজট দেখা দিলে ট্রাফিক পুলিশকে খোঁজে পাওয়া যায় না৷ ফলে, যাতায়াতের সময় দুর্ঘটনা ঘটে থাকে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top