News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরার নয়া রাজ্যপাল রমেশ বাইস
Image

ত্রিপুরার নয়া রাজ্যপাল রমেশ বাইস

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ ত্রিপুরায় নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছেন রমেশ বাইস৷ শনিবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ তাঁকে ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিয়োগ করেছেন৷ ত্রিপুরার বর্তমান রাজ্যপাল অধ্যাপক কপ্তানসিং সোলাঙ্কির মেয়াদ আগামী ২৬ জুলাই সমাপ্ত হবে৷ তাঁর স্থলাভিষিক্ত হবেন রমেশ বাইস৷

রমেশ বাইস একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী এবং দীর্ঘসময় সাংসদের দায়িত্ব পালন করেছেন৷ তাঁর জন্ম ১৯৪৭ সালের ২ আগস্ট৷ মধ্যপ্রদেশের রায়পুরে তাঁর জন্ম৷ স্ত্রী রামবাই বাইস ও এক পুত্র এবং দুই কন্যা সন্তান নিয়ে তাঁর পরিবার৷ ১৯৯৬ সালে বিজেপি-র টিকিটে প্রথম তিনি মধ্যপ্রদেশের রায়পুর সংসদীয় আসন থেকে সাংসদ নির্বাচিত হন৷ রাজনীতির ময়দানে এর পর থেকে তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি৷ ষোড়শ লোকসভা পর্যন্ত তিনি সংসদে টানা প্রতিনিধিত্ব করেছেন৷ ২০১৯ সালের লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি৷

রমেশ বাইস ১৯৯৮ থেকে ২০০৪ পর্যন্ত অটলবিহারী বাজপেয়ী সরকারে রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব সামলেছেন৷ ওই মেয়াদে তিনি বিভিন্ন সময়ে সার ও রসায়ণ, পরিবেশ, বন, স্টিল, মাইন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের আদেশে এখন তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলাবেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top