News Flash

  • Home
  • Uncategorized
  • সমস্যায় জর্জরিত মুহুরিপুর দ্বাদশ বিদ্যালয়, গেইটে তালা ঝুলালো ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা
Image

সমস্যায় জর্জরিত মুহুরিপুর দ্বাদশ বিদ্যালয়, গেইটে তালা ঝুলালো ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ২০ জুলাই৷৷ নানান সমস্যায় জর্জরিত মুহুরিপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আজ ক্ষোভে গেইটে তালা ঝুলিয়ে দেন৷ অবশ্য, পরবর্তী সময়ে স্থানীয় নেতাদের হস্তক্ষেপে বিদ্যালয়ের গেইট খুলতে বাধ্য হন ছাত্রছাত্রীরা৷

দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার মুহুরিপুর দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে নানান সমস্যা রয়েছে বলে অভিযোগ ছাত্রছাত্রীদের৷ ওই বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা ২৭৭ জন৷ অথচ, পর্যাপ্ত বেঞ্চ নেই বিদ্যালয়ে৷ এখানেই অভিযোগ শেষ হয়নি৷ ছাত্রছাত্রীদের দাবি, বিদ্যালয়টি শিক্ষক স্বল্পতায় ধুঁকছে৷ অথচ ছাত্রছাত্রীদের পঠন-পাঠনে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় শিক্ষক দেওয়া হচ্ছে না এই বিদ্যালয়ে৷ শুধু তা-ই নয়, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার জন্যও ছাত্রছাত্রীরা বিদ্যালয় কর্তৃপক্ষকে বহুবার অনুরোধ জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ৷

এ-সমস্ত কারণে আজ বিক্ষুব্ধ ছাত্রছাত্রীরা সকাল ১১টা নাগাদ বিদ্যালয়ের গেইটে তালা ঝুলিয়ে দেন৷ ওই সময় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ভেতরেই ছিলেন৷ এই ঘটনায় তাদের নানাভাবে বোঝানোর চেষ্টা করেন বিদ্যালয় কর্তৃপক্ষ৷ কিন্তু, তারা তাদের সিদ্ধান্ত থেকে নড়বেন না বলে সাফ জানিয়ে দেন৷ বিদ্যালয়ের সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত গেইটের তালা খোলা হবে না বলেও তা হুঁশিয়ারি দেন৷

প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিট পর স্থানীয় নেতারা খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে যান এবং ছাত্রছাত্রীদের ধমক দিয়ে গেইটের তালা খুলে দেন৷ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম সূত্রধর আজ ছাত্রছাত্রীদের সমস্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছেন৷ তাঁর কথায়, বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে বহুবার ঊর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে৷ কিন্তু, কোনও ব্যবস্থা নেওয়া হচ্ছে না৷ ফলে, আজ এই অপ্রীতিকর ঘটনা বিদ্যালয়ে ঘটে গিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top