News Flash

  • Home
  • Uncategorized
  • ফের অগ্নিকাণ্ড দিল্লিতে : কিদওয়াই ভবনের চার-তলায় আগুন, হতাহতের কোনও খবর নেই
Image

ফের অগ্নিকাণ্ড দিল্লিতে : কিদওয়াই ভবনের চার-তলায় আগুন, হতাহতের কোনও খবর নেই

নয়াদিল্লি, ২২ জুলাই (হি.স.): ফের অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে! এবার আগুন লাগল দিল্লির জনপথ রোডে অবস্থিত কিদওয়াই ভবনে। সোমবার সকালে কিদওয়াই ভবনের চার-তলায় আগুন লাগে। সাতসকালে অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট আটটি ইঞ্জিন। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। দমকলের পক্ষ থেকে পাওয়া শেষ খবর অনুযায়ী, এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। 

পুলিশ ও দমকল সূত্রের খবর, সোমবার সকালে জনপথ রোডে অবস্থিত কিদওয়াই ভবনের চার-তলায় আগুন লাগে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট আটটি ইঞ্জিন। আপাতত আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। কী কারণে আগুনের সূত্রপাত, তাও খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর নেই।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top