News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের পাহাড়ে শক্ত মাটিকেই অবলম্বন করতে তৎপর কংগ্রেস ও আইপিএফটি
Image

রাজ্যের পাহাড়ে শক্ত মাটিকেই অবলম্বন করতে তৎপর কংগ্রেস ও আইপিএফটি

নিজস্ব প্রতিনিধি,  আগরতলা, ২০ জুলাই৷৷ রাজ্যের পাহাড়ে শক্ত মাটিকেই অবলম্বন করতে তৎপর কংগ্রেস ও আইপিএফটি৷ কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন, কংগ্রেসের সাংগঠনিক তৎপরতা শুধু রাজধানী কেন্দ্রীক বজায় না রেখে গ্রাম পাহাড়েও সারা বছর রাজনৈতিক তৎপরতা চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে৷ অন্যদিকে, আঞ্চলিক দল তথা শাসক জোট আইপিএফটিও চাইছে পাহাড়ে নিজেদের ভিত আরও শক্ত করতে৷ সদস্যপদ বাড়ানোর পাশাপাশি পাহাড়ে নানা সাংগঠনিক কর্মসূচী রূপায়ন করতে চাইছে৷

এদিকে, সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার প্রদেশ কংগ্রেস সভাপতির পৌরহিত্যে দলীয় নেতাদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়৷ প্রদেশ কংগ্রেস কমিটির বৈঠক থেকে প্রদেশ সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন স্পষ্ট বার্তা দিয়ে বলেছেন, দলীয় কার্যকলাপ বৃদ্ধির জন্য তিনি প্রয়েজেনীয়  পদক্ষেপ গ্রহণ করছেন৷ এসব বিষয় নিয়ে আলোচনা করতেই এই বৈঠক৷ প্রদেশ সভাপতি জানান, সাংগঠনিক কার্যকলাপ নিয়ে নানাদিক থেকে নানা প্রশ্ণ উঠেছে৷ অনেকেই বলছেন কংগ্রেস দল শুধু মাত্র রাজধানী ভিত্তিক সাংগঠনিক কার্যকলাপ চালাচ্ছে৷

সেক্ষেত্রে দলীয় কার্যকলাপ গ্রাম পাহাড়ে বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ এবার একদিবসীয় কনভেনশন করা হবে জম্পুই হিলে৷ প্রদেশ কংগ্রেস কমিটি ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি৷ প্রদেশ কংগ্রেস কমিটিতে মহিলা সদস্যের সংখ্যা বাড়ানো হবে৷ সাংবিধানিক নিয়মানুসারে প্রদেশ কমিটিতেও ৩৩ শতাংশ মহিলা সদস্যের সংস্থান করা হবে৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদ্যোৎ কিশোর দেববর্মন বলেন, দলীয় প্রার্থীরা প্রতি দ্বন্দ্বিতায় রয়েছেন৷ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের সংরক্ষণ নীতি মেনেই প্রার্থী মনোনীত করা হয়েছে

এদিকে, রবিবার বিজেপি জোট সরকারের শরিক দল আইপিএফটি-র কেন্দ্রীয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ রাজধানীর খেজুরবাগান এলাকায় ভগৎ সিং যুব আবাসে হয়েছে এই বৈঠক৷ এতে উপস্থিত ছিলেন দলের সভাপতি তথা রাজ্যের মৎস্য এবং রাজস্ব দফতরের মন্ত্রী এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক তথা বন এবং জনজাতি কল্যাণ দফতরের মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, সহ-সম্পাদক মঙ্গল দেববর্মা-সহ দলের কেন্দ্রীয় কমিটির প্রায় সকল সদস্য৷

বৈঠক শুরু হওয়ার আগে দলের সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া বলেন, মূলত তিনটি বিষয়কে সামনে রেখে বৈঠকের আহ্বান করা হয়েছে৷ এই বিষয়গুলি হল সম্প্রতি দিল্লিতে দলের প্রতিনিধি দল গিয়েছিল, সেখানে কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে বৈঠকের প্রেক্ষিতে আগামী দিনে দলের কর্মসূচি স্থির করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, কেন্দ্রীয় কমাটির সদস্যদের কাজকর্ম ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করা, তৃতীয় এবং সর্বশেষ বিষয়টি হল কেন্দ্রীয় কমিটিতে নতুন সদস্য নেওয়ার বিষয়ে আলোচনা করা হবে৷ তবে এ-সব বিষয়ে বিস্তারিত কিছু জানাননি৷ পরবর্তী সময় বিষয়গুলি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান মোবার জমাতিয়া৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top