News Flash

  • Home
  • Uncategorized
  • বিদ্যুৎ যন্ত্রনায় নাজেহাল, চুড়াইবাড়ি – কদমতলা সড়ক ছয় ঘণ্টা অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ

বিদ্যুৎ যন্ত্রনায় নাজেহাল, চুড়াইবাড়ি – কদমতলা সড়ক ছয় ঘণ্টা অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২০ জুলাই৷৷ বিদ্যুত যন্ত্রনায় নাজেহাল হয়ে উত্তর জেলার কদমতলাবাসী আজ ছয় ঘন্টা পথ অবরুদ্ধ করে রাখেন৷ শেষে নতুন ট্রান্সফরমার বসিয়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার প্রতিশ্রুতিতে অবরোধ তুলে নেন স্থানীয় জনগণ৷

অভিযোগে জানা গেছে, চার দিন ধরে চুড়াইবাড়ি থানাধীন কালাচাঁদ পাড়া, দয়ানন্দ আশ্রম পাড়া এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে রয়েছে৷ ওই এলাকায় ৩০০ পরিবারের বসবাস৷ বিদ্যুৎ যন্ত্রনায় প্রচণ্ড গরমে তাদের নাজেহাল অবস্থা৷ অভিযোগে জানা গিয়েছে, চুড়াইবাড়ি ফিডারের ম্যানেজার অমিত দত্তকে বহুবার এই সমস্যা সম্পর্কে জানালেও কোন সুরাহা  হয়নি৷ তাই আজ বাধ্য হয়ে স্থানীয় জনগণ সকাল ছয়টায় চুড়াইবাড়ি-কদমতলা সড়ক অবরোধ করেন৷ খবর পেয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ অবরোধস্থলে ছুটে যান৷ অবরোধকারীদের বুঝানোর চেষ্টা করে পুলিশ৷  কারণ অবরোধে দুই দিকের যানবাহন বন্ধ হয়ে যায়৷ কিন্তু তারা স্থায়ী সমাধানের আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ তুলবেন না বলে সাফ জানিয়ে দেন৷

এদিকে স্থানীয় বিদ্যুৎ অফিসে খবর দেওয়া হলে একজন লাইনম্যানকে পাঠানো হয় অবরোধস্থলে৷ তাতে অবরোধকারীরা আরও রেগে যান৷ শেষে অবস্থা বেগতিক দেখে কদমতলা বিদ্যুৎ অফিসের এসডিও বিমল দাস অবরোধস্থলে গিয়ে পানিসাগর থেকে ট্রান্সফরমার এনে বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দেন৷ এই আশ্বাসের ভিত্তিতে দীর্ঘ ছয় ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন স্থানীয় জনগণ৷ তবে প্রতিশ্রুতি পূরণ না করা হলে তারা আবারো অবরোধের হুমকি দিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top