News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সব বুথেই থাকবে টিএসআর, পুলিশ ও হোমগার্ড, নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী
Image

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে সব বুথেই থাকবে টিএসআর, পুলিশ ও হোমগার্ড, নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই৷৷ পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় নিরাপত্তা ব্যবস্থায় কোনও ফাঁক রাখা হবে না, দাবি করেছে রাজ্য পুলিশ৷ অধিকাংশ আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হয়েছে৷ তাই ১,৮৪৮টি বুথে নির্বাচনে পুলিশ, টিএসআর এবং হোমগার্ড নিয়োজিত থাকবেন৷ শুধু তা-ই নয়, নির্বাচনী ক্ষেত্রে নিরাপত্তা সুনিশ্চিত করতে ১৭ কোম্পানি বিএসএফ ও সিআরপিএফ মোতায়েন করা হবে৷


এদিন সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা পুলিশের ডিআইজি সাউদার্ন রেঞ্জ অরিন্দম নাথ জানিয়েছেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তায় ৬,৫৪৫ জন টিএসআর মোতায়েন করা হবে৷ এছাড়া অতিরিক্ত ৩ হাজার পুলিশও মোতায়েন থাকবে৷ পাশাপাশি ৪০০ হোমগার্ডও ভোট নিরাপত্তায় নিয়োজিত থাকবেন৷ তারা ভোটকেন্দ্র এবং স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকবেন৷ তিনি আরও জানান, বিএসএফ ও সিআরপিএফ ভোট কেন্দ্র এবং স্ট্রংরুমের নিরাপত্তার দায়িত্বে থাকবেন না৷ তারা নির্বাচনী ক্ষেত্রে আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণে রাখার দায়িত্বে থাকবেন৷


এদিন অরিন্দম নাথ জানান, ২৭ জুলাই সকাল ৭-টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং বিকেল ৫-টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ প্রক্রিয়া৷ তাঁর কথায়, ভোটগ্রহণ কেন্দ্রে সশস্ত্র টিএসআর জওয়ানরা মোতায়েন থাকবেন৷ তাদের সহযোগিতার জন্য পুলিশ কর্মীরাও নিরাপত্তার দায়িত্ব পালন করবেন৷ এদিন তিনি জানান, ভোটগ্রহণ কেন্দ্রগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে৷ স্বাভাবিক ও স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্র হিসেবে চিহ্ণিত করা হয়েছে৷ তাঁর কথায়, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৬৭৬টি স্বাভাবিক এবং ১,১৭২টি স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্র রয়েছে৷ সে মোতাবেক নিরাপত্তা কর্মীও মোতায়েন করা হবে৷

তিনি জানান, স্পর্শকাতর ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রতি বুথে ৪ জন সশস্ত্র টিএসআর জওয়ান এবং স্বাভাবিক ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে প্রতি বুথে ৩ জন সশস্ত্র টিএসআর জওয়ান মোতায়েন থাকবেন৷ তাছাড়া নির্বাচনের দিন ১৩৮টি পুলিশ মোবাইল নির্বাচনী ক্ষেত্রে টহল দেবে৷ তিনি জানান, প্রত্যেক জেলার ৬০ জন টিএসআর মোতায়েন করা হবে৷


তিনি বলেন, কেবলমাত্র ধলাই জেলায় ২-টি আসনে ভোটগ্রহণ হবে৷ এছাড়া উত্তর ত্রিপুরা জেলায় ২৭৫টি, ঊনকোটি জেলায় ২৩৯টি, খোয়াই জেলায় ১৪১টি, সিপাহিজলা জেলায় ২১৩টি, গোমতি জেলায় ২৬৮টি, দক্ষিণ জেলায় ৩৬৭টি এবং পশ্চিম জেলায় ৩৪৩টি আসনে ভোট গ্রহণ করা হবে৷
এদিকে, গত ৮ জুলাই পর্যন্ত ত্রিপুরায় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে হিংসার ঘটনা ঘটেছে৷ তাতে ১৭টি মামলা দায়ের করা হয়েছে৷ তিনি জানান, বিজেপি ৬টি, সিপিএম ৪টি, কংগ্রেস ৪টি এবং অন্যান্য ৩টি মামলা দায়ের করেছে৷ তাছাড়া, নির্বাচনকে ঘিরে বিভিন্ন মামলায় এখন পর্যন্ত ২১ জনকে গ্রেফতার করা হয়েছে৷ তিনি জানান, সিপিএমের ৬ জন, বিজেপির ১০ জন এবং কংগ্রেসের ৫ জনকে হিংসার সাথে জড়িত থাকার দায়ে গ্রেফতার করা হয়েছে৷


তিনি দাবি করেন, ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার দৃঢ় সংকল্প নিয়েছে ত্রিপুরা পুলিশ৷ পাশাপাশি তিনি সমস্ত ভোটারদের ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান রেখেছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top