News Flash

  • Home
  • Uncategorized
  • উদয়পুরে স্বামীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার দ্বিতীয় পক্ষের স্ত্রী
Image

উদয়পুরে স্বামীকে নৃশংসভাবে হত্যার অভিযোগে গ্রেপ্তার দ্বিতীয় পক্ষের স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ১৬ জুলাই ৷৷ বাড়ি ফেরার পথে নৃশংস ভাবে খুন হলেন এক ব্যবসায়ী৷ সোমবার গভীর রাতে খুন এই ব্যবসায়ী৷ মঙ্গলবার এই খুনের ঘটনার সাথে জড়িত সন্দেহে আটক করা হয়েছে মৃতের দ্বিতীয় পক্ষের স্ত্রীকে৷ অভিযুক্তকে আদালতে তোলা হলে চৌদ্দদিনের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে বিচারক৷


জানা গিয়েছে, দোকান সেরে বাড়ি ফেরার পথে খুন হলেন৷ মৃত ব্যবসায়ীর নাম সুশান্ত ঘোষ , পিতা মৃত মৃণাল ঘোষ৷ সুশান্তের বাড়ি উদয়পুর ধবজনগর স্থিত কলেজ টিলা এলাকায়৷ রাধাকিশোরপুর থানার তদন্তকারী অফিসারের নাম এস আই খোকন সাহা৷ তিনি জানান সোমবার রাতে ধবজনগর বাজার থেকে বাড়ি ফেরার পথে তাহার নিজ বাড়ির একটু আগেই সুশান্তকে অজ্ঞাত পরিচয় ব্যক্তি এলোপাথাড়ি কুপিয়ে খুন করে ৷ খুন করার পর সুশান্তকে রাস্তায় ফেলে যায়৷ সুশান্তের আত্মচিতারে আশেপাশের লোকজন ছোটে আসেন৷


দুষৃকতীরা পালিয়ে যেতে সক্ষম হয়৷৷ রাস্তায় পড়ে থাকা অবস্থায় সুশান্তকে দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় এবং ফায়ার সার্ভিসে খবর দেন৷ ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কর্তব্যরত চিকিৎসকরা সুশান্তকে মৃত বলে ঘোষনা করেন৷ তাহার মাথায় কয়েকটি আঘাতের চিহ্ণ পাওয়া গেছে৷


এই ঘটনায় মৃত সুশান্তের ছেলে ও মেয়ে বলেন ,অবশেষে বাবার আশংখ্যাই সত্যি হলো৷তাদের মতে বাবা অনেক দিন ধরেই বলে আসছিলেন তার বাবার অনেক শত্রু আছে৷ যে কোন সময় শত্রূরা তাকে মেরে ফেলতে পারে৷ তাদের সৎ মায়ের প্রতি সন্দেহ ছিলো৷ তারা জানায় তাদের বাবার দুটি সংসার৷ দ্বিতীয়া স্ত্রী স্মৃতি সরকারের সাথে দীর্ঘ দিন ধরেই তার বাবার বিবাদ চলছিল৷ তাই এই ঘটনার সাথে দ্বিতীয়া মা জড়িত থাকার সন্দেহ করছে ছেলে ও মেয়ে ৷


এমনকি জেলা হাসপাতালে পুলিশের সামনে সৎ মায়ের দিকে আঙ্গুল তুলে এ কথাগুলো বলেন তারা৷ ঘটনায় আরো কয়েকজনের নাম থাকতে পারে বলে জানিয়েছেন মৃতার প্রথম সংসারের ছেলে ও মেয়েরা৷ মৃত সুশান্তের প্রথম স্ত্রীর ঘরে এক মেয়ে ও এক ছেলে ছিল৷ দ্বিতীয় সংসারের তিন বছরের একটি মেয়ে৷ দ্বাদশ শ্রেণীতে পাঠরত প্রথম সংসারে মেয়েটি তার বাবার মৃত্যুর অভিযোগ দায়ের করেন সৎ মায়ের বিরুদ্ধে রাধাকিশোরপুর থানায় ৷ এই ঘটনার পুলিশ ৩০২ ধারায় একটি খুনের মামলা রুজু করেছেন৷ মামলার নম্বর ১০৬/১৯ ৷ মামলা হাতে নিয়েই স্মৃতি সরকারকে গ্রেপ্তার করে তাকে পুলিশ রিমান্ড চেয়ে কোর্টে পাঠায় মঙ্গলবার৷ আদালত তাকে চৌদ্দ দিনের জেল হেফাজতে পাঠায়৷ পুলিশকে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদের কথা জানায় আদালত৷ খুব শীঘ্রই ঘটনায় জড়িত থাকা অপরাধীদের জালে তুলতে সক্ষম হবে বলে জানিয়েছেন পুলিশ ৷ সুশান্তের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top