News Flash

  • Home
  • Uncategorized
  • আধুনিক অগ্রগতিতে গণিতের গুরুত্ব অপরিহার্য : রাজ্যপাল
Image

আধুনিক অগ্রগতিতে গণিতের গুরুত্ব অপরিহার্য : রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই ৷৷ আধুনিক অগ্রগতিতে গণিতের গুরুত্ব অপরিহার্য৷ ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে এ-ভাবেই গণিত সম্পর্কে অভিমত ত্রিপুরার রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কির৷


প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন রিসেন্ট অ্যাডভান্সেস ইন ম্যাথমেটিক্স অ্যান্ড ইটস্যাপলিকেশনস’৷ এই সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত৷ নর্থ-ইস্ট কাউন্সিল এবং সিএসআইআর-এর আর্থিক সহযোগিতায় ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে৷


আন্তর্জাতিক এই সম্মেলনের উদ্বোধন করে রাজ্যপাল অধ্যাপক কাপ্তানসিং সোলাঙ্কি বলেন, গণিত আমাদের প্রাত্যহিক জীবনে গুরুত্বপূর্ণ৷ আধুনিক অগ্রগতিতে এর গুরুত্ব অপরিহার্য৷ তাঁর কথায়, বিজ্ঞান ও শিল্পের উন্নয়নে যে গবেষণা কাজ করা হয় তাতে অধিকাংশ ক্ষেত্রেই গণিত মুখ্য ভূমিকা পালন করে৷ গণিতের সঠিক ব্যবহারের মাধ্যমেই গত দুই শতকে মানবজীবনের আমূল পরিবর্তন সম্ভব হয়েছে৷ রাজ্যপাল বলেন, বর্তমান বিশ্বের বিভিন্ন জ্বলন্ত সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, জনসংখ্যা বিস্ফোরণ-সহ বিভিন্ন সমস্যা সমাধানে গবেষণালব্ধ বিষয়গুলি ব্যবহারিক প্রয়োগ করা উচিত৷ এই সম্মেলন থেকে রাজ্যের ছাত্রছাত্রী-সহ যাঁরা বিভিন্ন গবেষণার সঙ্গে যুক্ত তাঁরা বিশেষভাবে উপকৃত হবেন৷


এছাড়াও সম্মেলনে বক্তব্য পেশ করেন জাপানের ইনস্টিটিউট অব রিপ্রডিউসিং কেনেলস-এর প্রফেসার সবুরৌয় সাইথো এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসার ভিএল ধারুরকর৷ মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসার এমডি জাহাগিরদারও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷
সম্মেলনে জাপান থেকে ২ জন, নেপাল থেকে ১ জন এবং বাংলাদেশের ৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন৷ এছাড়া উত্তর-পূর্বাঞ্চল ও দেশের অন্যান্য রাজ্য থেকেও প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন৷ সম্মেলনে স্বাগত বক্তব্য পেশ করেছেন আয়োজক কমিটির চেয়ারম্যান প্রফেসার অঞ্জন মুখোপাধ্যায় এবং ধন্যবাদসূচক বক্তব্য পেশ করেছেন প্রফেসার এমকে সিং৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top