News Flash

  • Home
  • Uncategorized
  • পাক আকাশে প্রত্যাহার ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা, ভারতও খুলল আকাশসীমা
Image

পাক আকাশে প্রত্যাহার ভারতীয় বিমানে নিষেধাজ্ঞা, ভারতও খুলল আকাশসীমা

নয়াদিল্লি, ১৬ জুলাই (হি.স.): চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায় সিআরপিএফ কনভয়ে ফিঁদায়ে হামলা চালায় সন্ত্রাসবাদীরা| পুলওয়ামা হামলার প্রত্যাঘাতে ২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ঢুকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গিদের একাধিক ঘাঁটি গুড়িয়ে দিয়েছিল ভারতীয় বায়ুসেনা| তারপর থেকেই পাকিস্তানের আকাশসীমায় ভারতের বিমান সংস্থাগুলির উড়ানে আংশিক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল| অবশেষে ভারতীয় বিমান সংস্থাগুলির জন্য সুখবর| পাক আকাশসীমায় ভারতের সমস্ত অসামরিক বিমান চলাচলে নিষেধাজ্ঞা তুলে নিল ইমরান খান সরকার| মঙ্গলবার সকাল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে| শুধুমাত্র পাকিস্তান নয়, ভারতও খুলে দিয়েছে আকাশসীমা| ভারতীয় আকাশসীমায় পাকিস্তানি এয়ারলাইন্সের বিমানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে|

পাকিস্তানের অসামরিক বিমান পরিবহণ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ‘এই মুহূর্ত থেকে পাকিস্তানের আকাশ খুলে দেওয়া হল সমস্ত ধরনের অসামরিক বিমান চলাচলের জন্য|’ পাকিস্তানের পাশাপাশি ভারতও তুলে নিয়েছে নিষেধাজ্ঞা| কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, পাকিস্তান আকাশসীমায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই ভারতও নিষেধাজ্ঞা তুলে নিয়েছে| প্রসঙ্গত, পাকিস্তানের নিষেধাজ্ঞার জেরে ক্ষতির বোঝা বইতে হয়েছিল এয়ার ইন্ডিয়াকে| ইমরান খান সরকারের এই সিদ্ধান্তের ফলে সবচেয়ে লাভবান হবে এয়ার ইন্ডিয়া| খুশি হয়েছে দেশের অন্যান্য বিমান সংস্থাগুলিও|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top