News Flash

  • Home
  • Uncategorized
  • সহায়ক মূল্যে ধান, দপ্তরের হয়রানির প্রতিবাদে কৃষকদের পথ অবরোধ বিশালগড়ে
Image

সহায়ক মূল্যে ধান, দপ্তরের হয়রানির প্রতিবাদে কৃষকদের পথ অবরোধ বিশালগড়ে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ সরকারী ন্যায্যমূল্যের বিশালগড় খাদ্য দপ্তর ধান জমা দিতে গিয়ে হয়রানির শিকার হতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে আগত কৃষকদের৷ এমনই অভিযোগ করেছেন কৃষকরা৷ মঙ্গলবারই ধান জমা দেওয়ার শেষদিন৷ দপ্তর থেকে এই ঘোষণা দেওয়ার পর তারা প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করে ধান জমা দিতে আসা কৃষকরা৷ তাদের অভিযোগ সররকারকে কালিমালিপ্ত করার জন্যই দপ্তরের কিছু আধিকারিক কৃষকদের হয়রানি করছে৷


জানা গেছে, সোমবার রাত থেকেই দূরদুরান্ত থেকে গাড়ি বোঝাই করে বিশালগড় মহকুমা খাদ্য দপ্তরে ধান জমা দিতে আসে কৃষকরা৷ কিন্তু মঙ্গলবার দুপুর পেরিয়ে গেলেও মাত্র ১০ থেকে ১২ জন কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ করেছেন দপ্তরের আধিকারিকরা৷ বাকি আরোও প্রায় আড়াইশ থেকে তিনশ কৃষক ধান নিয়ে গাড়ি বোঝাই করে লাইনে দাঁড়িয়ে অপেক্ষমান রয়েছে বলে জানা গেছে৷ কৃষকরা অভিযোগ করে বলেন, এ বিষয়ে দায়িত্বরত আধিকারিকদের জিজ্ঞাসা করা হলে তারা কিছু জানেনা বলে জানান এবং উর্ধতন মহলের সঙ্গে কথা বলার জন্য কৃষকদেরকে বলেন৷ কৃষকদের অভিযোগ তারা এখানে বিশেষ বিশেষ দায়িত্বে থেকেও কিভাবে কিছুই জানেন না বলেন৷


কৃষকরা আরো জানান এখন বর্ষাকাল চলছে যদি এখন আমরা ধান জমা দিতে না পারি তাহলে বৃষ্টি চলে আসলে কৃষকদেরকেই ক্ষতির সম্মুখীন হতে হবে৷ এই অবস্থায় দপ্তর থেকে জানানো হয় মঙ্গলবারই ধান জমা দেওয়া শেষ দিন ধান জমা দিতে আসা সমস্ত কৃষকরা এর প্রতিবাদ জানিয়ে পথ অবরোধ করেন৷ এবং ওই পথ অবরোধের ফলে দুর্ভোগে পড়ে বিভিন্ন মন্তব্যের উদ্দেশ্যে যাওয়া যাত্রীরাই৷ কৃষকরা আরো অভিযোগ করেন৷ বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্যই কতিপয় আধিকারিকরা কৃষকদেরকে হয়রানি করছে৷ তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে কৃষকদের সাহায্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top