News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ভিএইচপি নেতাকে গুলি করে খুন, তদন্তে পুলিশ
Image

উত্তরপ্রদেশের প্রতাপগড়ে ভিএইচপি নেতাকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

প্রতাপগড় (উত্তরপ্রদেশ), ১৫ জুলাই (হি.স.) : উত্তরপ্রদেশের প্রতাপগড়ের জেথওয়াড়া এলাকায় সোমবার স্থানীয় বিশ্বহিন্দু পরিষদের (ভিএইচপি) নেতাকে গুলি করে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিরা। 

পেশায় আইনজীবী বছর ৩৮-এর ওম মিশ্র প্রণব বাইককে করে যাচ্ছিলেন। সেই সময় অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতিরা তার উপর হামলা চালিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতিরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওম মিশ্র প্রণবকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। গোটা ঘটনার তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছে পুলিশ। মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে। বিশ্বহিন্দু পরিষদের কুন্দা তহশিলের সভাপতি ছিলেন ওম মিশ্র প্রণব। এই হত্যাকাণ্ডের জেরে জেলাশাসকের দফতরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় আইনজীবীরা। পাশাপাশি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি সরব হয়েছে তারা।এর জেরে গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top