News Flash

Image

আগরতলায় আটক দুই রোহিঙ্গা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ স্থানীয় মানুষের সহায়তায় দুই রোহিঙ্গা যুবককে আটক করতে সক্ষম হয়েছে আগরতলার বটতলা ফাঁড়ি থানার পুলিশ৷ সোমবার রাজধানীর পার্শবর্তী বাংলাদেশ সীমান্ত লাগোয়া জয়পুর এলাকার বাসিন্দারা দুই যুবককে দেখতে পান৷ এই দুই যুবকের কথাবার্তায় অসংলগ্ণতা ধরা পড়ে৷


তাঁরা জানান, অপরিচিত লোক দেখে তাঁদের সন্দেহ হয়৷ তাই তারা কোথা থেকে এসেছে তা জানতে চাইলে দুই যুবক প্রথমে বলে যে তারা হায়দরাবাদ থেকে এসেছে৷ কিন্তু তাদের কথাবার্তার ধরণ শুনে এলাকাবাসীর সন্দেহ হয়৷ তখন তারা তাদেরকে বলেন সঠিক কথা বলতে৷ পরে দুই যুবক জানায় তারা বাংলাদেশের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এসেছে, তাদের সঙ্গে আরও কয়েকজন ছিল, তারা তাদের ফেলে চলে গিয়েছে৷ তাদের বাড়ি মায়ানমারের রাখাই প্রদেশে৷ সেখানে দাঙ্গার কারণে তারা বাংলাদেশে এসেছিল বলেও জানায়৷


ধৃতরা নাকি বলেছে, তারা দালালের মাধ্যমে টাকা দিয়ে সীমান্ত পেরিয়েছে৷ এদের কথাবর্তা শুনে এলাকাবাসী পুলিশে খবর দেন৷ পুলিশ জয়পুর থেকে তাদের ধরে বটতলা ফাঁড়ি থানায় নিয়ে আসে৷ প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, তাদের একজনের নাম মহম্মদ সালাম এবং অন্যজন জাহাঙ্গির আলম৷ পুলিশের তরফে জানানো হয়েছে, তারা কীভাবে ও কী উদ্দেশ্যে বাংলাদেশ থেকে পালিয়ে এসেছে, কাদের হাত ধরে তারা আগরতলায় এসেছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top