News Flash

  • Home
  • Uncategorized
  • ইউপিএসসিতে সাফল্য অর্জনকারীদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার
Image

ইউপিএসসিতে সাফল্য অর্জনকারীদের আর্থিক সাহায্য করবে রাজ্য সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ ইউপিএসসি প্রিলিমিনারি এবং মেইন পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের আর্থিক ভাবে সহায়তা দেওয়ার চিন্তাভাবনা করছে ত্রিপুরা সরকার৷ সে-মোতাবেক ত্রিপুরা মন্ত্রিসভায় একটি প্রকল্প অনুমোদনের জন্য আনবে শিক্ষা দফতর৷ তাতে ইউপিএসসি প্রিলিমিনারি পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের ১ লক্ষ টাকা এবং মেইন পরীক্ষায় সাফল্য অর্জনকারীদের ২০ হাজার টাকা সাহায্যের সাথে অন্য সুযোগ-সুবিধা দেওয়া হবে৷ এছাড়া, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিঙে প্রবেশিকা পরীক্ষায় সাফল্য অর্জনে প্রতিভাশালী ৩০ জন ছাত্রছাত্রীকে বিশেষ কোচিঙের ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ সাথে মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা অন্বেষণ এবং শিক্ষামন্ত্রী গণিত প্রতিভা অন্বেষণ প্রকল্পও শুরু করতে চলেছে সরকার৷


আইএএস, আইপিএস, আইএফএস এবং আইআরএস-এর জন্য ইউপিএসসি-তে বাছাই হতে হয়৷ এ-ক্ষেত্রে ত্রিপুরা থেকে ২০১২, ২০১৩, ২০১৪, ২০১৫ সালে একজন করে এবং ২০১৭ সালে তিনজন প্রিলিমিনারি উত্তীর্ণ হয়েছেন৷ তাই এখন, ত্রিপুরা সরকার ইউপিএসসি পরীক্ষায় যাঁরা প্রিলিমিনারি এবং মেইন উত্তীর্ণ হবেন, তাঁদের আর্থিকভাবে সহায়তা দেবে৷ সূত্রের খবর, প্রিলিমিনারি উত্তীর্ণ হলে মেইন পরীক্ষার প্রস্তুতির জন্য ত্রিপুরা ১ লক্ষ টাকা আর্থিক সাহায়তা দেবে৷ তাছাড়া, মেইন উত্তীর্ণ হলে ইন্টারভিউ-তে অংশ নেওয়ার জন্য ২০ হাজার টাকার সাথে দিল্লিতে ত্রিপুরা ভবনে বিনামূল্যে থাকা এবং সরকারি গাড়িতে যাতায়াতের সুবিধা প্রদান করা হবে৷ এই প্রকল্পটি শীঘ্রই মন্ত্রিসভায় অনুমোদনের জন্য আনবে রাজ্য শিক্ষা দফতর৷


এদিকে, সুপার-৩০ প্রকল্পের অধীন মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিঙে প্রবেশিকা পরীক্ষায় ভালো ফলাফলের জন্য ৩০ জন প্রতিভাশালী ছাত্রছাত্রীকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে ত্রিপুরা সরকার৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা অন্বেষণ এবং শিক্ষামন্ত্রী গণিত প্রতিভা অন্বেষণ প্রকল্পের অধীন প্রতি বছর দশম শ্রেণির ১১ হাজার ছাত্রছাত্রীকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করবে রাজ্য সরকার৷ সূত্রের খবর, বর্তমানে একাদশ শ্রেণিতে ১৫ শতাংশ ছাত্রছাত্রী বিজ্ঞান বিষয়ে পড়াশুনা করেন৷ ওই হার ৩০ শতাংশে নিয়ে যাওয়ার লক্ষ্যেই এই দুই প্রকল্প চালু করতে চলেছে সরকার, দাবি সূত্রের৷
এই সমস্ত প্রকল্পে বছরে ২ কোটি ৪৫ লক্ষ টাকা ব্যয় ধরেছে শিক্ষা দফতর৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top