News Flash

  • Home
  • Uncategorized
  • নাবালিকাকে প্রকাশ্যে অপহরণ, চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটে
Image

নাবালিকাকে প্রকাশ্যে অপহরণ, চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই৷৷ কুমারঘাটের নিদেবী এলাকায় এক নাবালিকা অপহরণের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এ ব্যাপারে অপহরণকারীর নামধাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হলেও ৫ দিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ অপহৃতা নাবালিকাকে উদ্ধার করতে পারেনি৷ গত বুধবার কুমারঘাট থানাধীন নিদেবী গ্রামের বাসিন্দা চন্দন চক্রবর্তীর ১৪ বছরের এক নাবালিকা কন্যাকে দিনে দুপুরে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কুমারঘাটের নিদেবী এলাকায়৷ ঘটনায় অপহৃতা মেয়ের পরিবার অভিযোগের আঙুল তুলছেন পার্শ্ববর্তী ফটিকরায় তারাপুর গ্রামের বাসিন্দা মৃত ইব্রাহিম খার গুনধর পুত্র বছর ২৭ এর জালাল খার দিকে৷


ঘটনার বিবরণে প্রকাশ ফটিকরায় তারাপুর এলাকার অভিযুক্ত সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক জালাল খা নিদেবী এলাকার বিভিন্ন বাড়িতে সুপারির ব্যবসা করে আসছিল বেশ কিছুদিন ধরে৷ সেই সুবাদে এলাকার বাসিন্দা চন্দন বাবুর বাড়িতে ঐ অভিযুক্ত প্রায়ই তার মোবাইল ফোন চার্জ দিতে আসত কিন্তু এর পেছনে ছিল তার বদ উদ্দেশ্য৷ মোবাইল চার্জের নাম করেই সে চন্দনবাবুর মেয়েকে অপহরণের ফন্দি আটতে শুরু করে৷ অবশেষে সে তার পরিকল্পনা সফল করতে সক্ষম হয় গত বুধবার৷ অপহৃতার বাড়ির লোকের বক্তব্য গত দুপুরে তার বান্ধবীর বাড়ি যাবার নাম করে নাবালিকা বাড়ি থেকে বেড়িয়ে যায়৷ পেছনে ছিল অভিযুক্ত জালালের প্রলোভন৷ দুপুর গড়িয়ে সন্ধ্যে হলেও বাড়ি আসেনি ঐ নাবালিকা মেয়েটি৷ শুরু হয় খোজাখুজি৷


অবশেষে মেয়ের বাড়ির লোকজন জানতে পারেন তাকে বাইকে করে অপহরণ করেছে জালাল খা৷ অন্যদিকে অভিযুক্ত যুবকের বাড়ির লোকেদের দাবি জালালের বন্ধু ব্যাঙ্গালোরে কর্মরত বিপ্লব মালাকারের সাথে চন্দন চক্রবর্তীর মেয়ের দীর্ঘদিন ধরেই প্রণয়ের সম্পর্ক চলছিল৷ এদিকে বিপ্লব ও জালাল দু’জনে বন্ধু৷ তাই বিপ্লবের কাছে তার প্রেমিকাকে পৌঁছে দিতেই সে নিয়ে গেছে ঐ নাবালিকাকে৷ কিন্তু মেয়ে এবং বিপ্লবের পরিবার সূত্রের খবর এখনো পর্যন্ত নাবালিকাকে নিয়ে বিপ্লবের কাছে পৌঁছোয়নি জালাল৷ সাথে সাথেই অভিযোগ দায়ের করা হয় কুমারঘাট থানায়৷ নাবালিকার খোজে ময়দানে নামে পুলিশ৷ কিন্তু ঘটনার পাঁচদিন অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে জালে তুলতে পারেনি পুলিশ৷ উপরন্তু দুই সম্প্রদায়ের মধ্যে ঘটনা হওয়ায় অভিযুক্তের বাড়িতে পুলিশ এবং টিএসআর দিয়ে নিরাপত্তা প্রদানে ব্যস্ত পুলিশ৷ নাবালিকা অপহরণের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য পাশাপাশি পুলিশের দায়িত্ব এবং কর্তব্য নিয়েও উঠছে প্রশ্ণ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top