News Flash

  • Home
  • Uncategorized
  • ধর্মীয় স্লোগান নিয়ে হিংসার বিরুদ্ধে সরব মায়াবতী
Image

ধর্মীয় স্লোগান নিয়ে হিংসার বিরুদ্ধে সরব মায়াবতী

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.) : ধর্মীয় স্লোগান না দেওয়ার জন্য দেশজুড়ে সাধারণ মানুষের উপর হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বহুজন সমাজ পার্টি (বিএসপি) সুপ্রিমো মায়াবতী। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে কঠোর আইন প্রণয়নের দাবি তুলেছেন তিনি। 

এই বিষয়ে নিজের ট্যুইটবার্তায় মায়াবতী লেখেন, মানুষকে জোর করে ধর্মীয় স্লোগান দেওয়ানোর সংস্কৃতি গড়ে উঠেছে উত্তরপ্রদেশে। এমনকি এই বিষয়ে নিরীহ মানুষকে উত্যক্তও করা হয়েছে। এমন হিংসাত্মক মানসিকতার বিরুদ্ধে কেন্দ্র এবং রাজ্য কঠোর কৌশলগত অবস্থান নিতে হবে। যাতে করে সৌভ্রাতৃত্ব এবং সহমর্মিতা সমাজের সকলস্তরে অবস্থান করে। আর উন্নয়নের উপর এর যাতে কোনও নেতিবাচক প্রভাব না পড়ে সেই লক্ষ্যও পূরণ করতে হবে। উল্লেখ করা যেতে পারে গত রবিবার উত্তরপ্রদেশের বাঘপথ জেলায় ১০ থেকে ১২ জন ব্যক্তি একজনের উপর চড়াও হয়ে তাকে জোর করে ধর্মীয় স্লোগান দিতে বাধ্য করেছিল। এর আগে উন্নাওতে তিন মাদ্রাসা পড়ুয়াকেও একই ভাবে হেনস্থা করা হয়। এমনকি ক্রিকেট ব্যাট দিয়ে বেধড়ক মারধর করা হয়।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top