News Flash

  • Home
  • Uncategorized
  • দু’দিন পর মুহুরীর জলে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার
Image

দু’দিন পর মুহুরীর জলে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই৷৷ গত শুক্রবার সকালবেলা দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত মুহুরীপুর রামঠাকুর পাড়ার বাসিন্দা সুবীর সেন মুহরী নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হয়ে পড়ে৷ নিখোঁজ হবার দিন সারাদিন টিএসআর-এর নবম বাহিনীর লোকজন নৌকা নিয়ে মুহুরী নদীতে অনেক খোঁজাখুঁজি করেও সুবীর সেনের কোনও প্রকার খোঁজ পায়নি৷


শনিবার পুনরায় সুবীর সেনকে খোঁজার জন্য আগরতলা থেকে এনডিআরএফ-এর একটি টিম আসে৷ কিন্তু শনিবার সারাদিন খোঁজাখুঁজির পরও সুবীর সেনের কোনওপ্রকার খোঁজ মেলেনি৷ অবশেষে রবিবার সকালবেলা পুনরায় টিএসআরও এনডিআরএফ এরটিম এর যৌথ প্রচেষ্টায় খোঁজাখুঁজির পর শান্তিরবাজার লাউগাং এলাকায় মুহুরী নদীতে খুঁজে পাওয়া গেল সুবীর সেনের মৃতদেহ৷ মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top