News Flash

  • Home
  • Uncategorized
  • লোকসভায় পাশ এনআইএ সংশোধনী বিল ২০১৯
Image

লোকসভায় পাশ এনআইএ সংশোধনী বিল ২০১৯

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.): সংসদের নিম্নকক্ষ লোকসভায় পাশ হল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সংশোধনী বিল, ২০১৯। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) সংশোধনী বিল, ২০১৯ নিয়ে সোমবার লোকসভায় ভোটাভুটি হয়। এরপরই লোকসভায় পাশ হয়ে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সংশোধনী বিল, ২০১৯। এনআইএ-র ক্ষমতা বিস্তৃত করতে এই বিলের প্রস্তাব করা হয়, যা এনডিএ সরকারের সন্ত্রাসবাদের বিরুদ্ধে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্সের নীতির অংশ হিসাবে দেখা যেতে পারে। 

২০০৯ সালে বাণিজ্য নগরী মুম্বইয়ে সন্ত্রাসবাদী হামলায় ১৬৬ জনের মৃত্যুর পর এনআইএ গঠিত হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী কিশান রেড্ডি বলেন, “আমরা শূন্য সহনশীলতার সঙ্গে সন্ত্রাসবাদ মোকাবিলা করতে চাই এবং জাতীয় স্বার্থে এই বিল পাশ করা হয়েছে।” অন্যদিকে, এদিন লোকসভায় এই বিল নিয়ে আলোচনা চলাকালীন উত্তর প্রদেশের বিজেপি সাংসদ সত্যপাল সিংয়ের বক্তব্যের বিরোধিতা করেন এআইএমআইএম সাংসদ আসাদউদ্দীন ওয়াইসি। তাঁকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাল্টা বলেন, “শোনার অভ্যেসও করুন ওয়াইসি সাহেব, এভাবে চলতে পারে না।” এরপরই, ভোটাভুটির পর লোকসভায় পাশ হয়ে যায় ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (সংশোধনী) বিল, ২০১৯। বিলটি একটি জাতীয় স্তরের সংস্থার জন্য একটি নির্দিষ্ট সময়ের (পরিকল্পিত অপরাধ) মধ্যে অপরাধের তদন্ত এবং বিচারের ক্ষমতা বিস্তৃত করে। এছাড়াও, নির্দিষ্ট অপরাধের বিচারের জন্য বিশেষ আদালত গঠনের অনুমতিও দেয় এই সংশোধনী বিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top