News Flash

  • Home
  • Uncategorized
  • ধৈর্য ধরে বক্তব্য শোনার অভ্যাস করুন, ওয়েইসিকে কটাক্ষ শাহের
Image

ধৈর্য ধরে বক্তব্য শোনার অভ্যাস করুন, ওয়েইসিকে কটাক্ষ শাহের

নয়াদিল্লি, ১৫ জুলাই (হি.স.) : ধৈর্য ধরে অন্য সাংসদদের বক্তব্যগুলি মন দিয়ে শুনন। সোমবার লোকসভায় এনআইএ সংশোধনী বিল নিয়ে আলোচনার সময় এআইএমআইএম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

এদিন বিজেপি সাংসদ সত্যপাল মালিক বলেন, মালেগাঁও কাণ্ড নিয়ে বহুবার আলোচনা হয়েছে। আমাদের উচিত হায়দরাবাদ নিয়েও আলোচনা করা। নির্দিষ্ট একটি রাজনৈতিক দলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এমন কাণ্ড করা হয়। হায়দরাবাদে মক্কা মসজিদ বিস্ফোরণ কাণ্ডের তদন্তে নেমে যখন পুলিশ কমিশনার সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক জন আটক করেছিল। তখন কমিশনারকে কটাক্ষ করেছিল মুখ্যমন্ত্রী। সত্যপাল মালিক এমন মন্তব্যের পরেই চিৎকার করতে শুরু করে আসাদউদ্দিন ওয়েইসি। এরপরেই মুখ খোলেন স্বয়ং অমিত শাহ। তিনি বলেন, অধিবেশন কক্ষের নিয়ম অনুযায়ী ধৈর্য ধরে শোনার অভ্যাস করা উচিত। এরকম আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা যাবে না। 

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাদউদ্দিন বলেন, বিরোধী দলের নেতাদের হুমকি দিয়ে চলেছেন অমিত শাহ। তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ভগবান নন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top