News Flash

  • Home
  • Uncategorized
  • মডালিটি কমিটির রিপোর্ট সহ একাধিক ইস্যুতে দিল্লী গেলেন আইপিএফটি নেতৃত্ব
Image

মডালিটি কমিটির রিপোর্ট সহ একাধিক ইস্যুতে দিল্লী গেলেন আইপিএফটি নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুলাই ৷৷ ত্রিপুরায় জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নে গঠিত মডালিটি কমিটির রিপোর্ট চাইতে এবং ষষ্ঠ তফশিলি সংশোধনী বিল সংসদে আনার দাবি জানাতে দিল্লি গেলেন আইপিএফটি-র শীর্ষ নেতারা৷ পাশাপাশি, পৃথক রাজ্যের হাওয়া তুলে রাজনৈতিক চাপ তৈরির কৌশলও নেবেন তাঁরা৷ দিল্লি সফরকালে তাঁরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সাথে দেখা করতে চাইছেন৷


এ-বিষয়ে আইপিএফটি-র সহ-সাধারণ সম্পাদক মঙ্গল দেববর্মা জানিয়েছেন, তিনভাগে দলের শীর্ষ নেতৃবৃন্দ দিল্লি রওয়ানা দিয়েছেন৷ তাঁর কথায়, আইপিএফটি-র শীর্ষ নেতৃত্বের ১০ জনের প্রতিনিধি দল দিল্লি সফরে যাচ্ছেন৷ আজ দুপুর দেড়টায় এবং সাড়ে তিনটায় দলের সাত শীর্ষ নেতৃত্ব দিল্লি পৌঁছেছেন৷ তিনি জানান, আইপিএফটি সভাপতি তথা রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা, সাধারণ সম্পাদক তথা উপজাতি কল্যাণমন্ত্রী মেবারকুমার জমাতিয়া, সহ-সভাপতি কেকে জমাতিয়া, বিধায়ক প্রশান্ত দেববর্মা, বিধায়ক সিন্ধুচন্দ্র দেববর্মা, বিধায়ক প্রেমকুমার রিয়াং ইতিমধ্যে দিল্লি পৌঁছে গিয়েছেন৷ বাকিরা আজ রাতেই দিল্লি পৌঁছবেন৷


মঙ্গল দেববর্মা জানান, ত্রিপুরায় জনজাতিদের আর্থ-সামাজিক উন্নয়নে উচ্চ ক্ষমতাসম্পন্ন মডালিটি কমিটি গঠন করেছিল কেন্দ্রীয় সরকার৷ প্রাকনির্বাচনী প্রতিশ্রুতির অঙ্গ হিসেবেই ওই কমিটি গঠন করা হয়েছিল৷ সে-মোতাবেক কমিটির সদস্যরা ত্রিপুরা সফর করে গিয়েছেন৷ তিনি বলেন, কমিটি গঠনের তিনমাসের মধ্যে রিপোর্ট প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তি জারি হয়েছিল৷ কিন্তু, এখন পর্যন্ত ওই কমিটির রিপোর্ট পাওয়া যায়নি৷ তাই, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে এ-বিষয়ে কথা বলার জন্যই আমরা দিল্লি যাচ্ছি, বলেন তিনি৷


তাঁর বক্তব্য, জনজাতিদের আর্থিক, সামাজিক, ভাষাগত, কৃষ্টি এবং সাংসৃকতিক উন্নয়নের লক্ষ্যে গঠিত মডালিটি কমিটি আদৌ কোনও রিপোর্ট তৈরি করেছে কিনা, তা জানা খুবই জরুরি হয়ে উঠেছে৷ কারণ, ত্রিপুরায় গোড়া থেকেই পৃথক রাজ্যের আন্দোলন করছে আইপিএফটি৷ সে-ক্ষেত্রে মডালিটি কমিটির রিপোর্টের বিশেষ ভূমিকা রয়েছে৷ তাঁর দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পৃথক রাজ্য ইস্যুতে আলোচনা হবে৷ তাছাড়া ষষ্ঠ তফশিলি সংশোধনী বিল সংসদে পেশ করার জন্যও কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হবে৷ তাঁর বক্তব্য, এডিসি-র অধিক ক্ষমতায়নে ষষ্ঠ তফশিলি সংশোধন খুবই জরুরি৷ সে-ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সংসদে সংশোধনী বিল আনলে তবেই তা সম্ভব হবে৷


এদিকে, ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি-র সর্বভারতীয় সভাপতির সাথে আলোচনা করবেন আইপিএফটি নেতৃবৃন্দ৷ মঙ্গলের কথায়, ত্রিপুরায় জোট বেঁধে সরকার গঠন হয়েছে৷ তাই, জোটধর্ম মেনে চলা উভয় দলের দায়িত্ব৷ তবুও, মাঝে-মধ্যেই দুই শরিক দলের মধ্যে মতানৈক্য দেখা দিচ্ছে৷ উদ্ভূত এই পরিস্থিতির স্থায়ী সমাধানের প্রশ্ণে তাঁরা বিজেপি-র সর্বভারতীয় সভাপতির সাথে আলোচনা করবেন, জানান তিনি৷ তিনি বলেছেন, দুদিনের সফরে আমরা দিল্লি যাচ্ছি৷ আগামী ১৭ জুলাই সকলেই রাজ্যে ফিরব৷ এর মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেও দেখা করার চেষ্টা হবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top