News Flash

  • Home
  • Uncategorized
  • পরপর দু-বার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার হালমাহেরা
Image

পরপর দু-বার তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার হালমাহেরা

জাকার্তা, ১৪ জুলাই (হি. স.) : পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে প্রথম ভূমিকম্পের তীব্রতা ছিল ৭.৩। স্থানীয় সময় রবিবার সকাল ৯টা বেজে ১০ মিনিটে ইন্দোনেশিয়ার হালমাহেরা দ্বীপে প্রথম ভূকম্পনটি অনুভূত হয়। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে সূত্রের খবর, এদিন স্থানীয় সময় সকাল ৯.৪৩ মিনিট নাগাদ ৫.৮ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় মালুকু দ্বীপপুঞ্জের হালমাহেরা দ্বীপেই। 


ভূমিকম্পের তীব্রতায় বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। প্রশান্ত মহাসাগরের ‘রিং অফ ফায়ার’-এর কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে ইন্দোনেশিয়ায় ভূমিকম্প কোনও নতুন ঘটনা নয়। বিশ্বের মধ্যে অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চলের মধ্যে পড়ে ইন্দোনেশিয়া। গত ৭ জুলাই মালুকু দ্বীপপুঞ্জের সুলাওয়েসি দ্বীপে ৬.৯ তীব্রতার ভূকম্পনের পর সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল দেশের জিওফিসিক্স এজেন্সির পক্ষ থেকে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top