News Flash

  • Home
  • Uncategorized
  • মাফিয়া দমনে তালিকা তৈরি হচ্ছে, শুরু হবে অভিযান
Image

মাফিয়া দমনে তালিকা তৈরি হচ্ছে, শুরু হবে অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ মাফিয়াদের দুর্দিন আসতে চলেছে৷ রাজনৈতিক পরিচয়ও তাঁদের বাঁচাতে পারবে না বলে দাবি৷ কারণ, আগামী ২০ দিনের মধ্যে মাফিয়াদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপের প্রস্তুতি চলছে৷ সূত্রের খবর, সারা রাজ্যে মাফিয়াদের তালিকা তৈরি করছে পুলিশ৷

রাজ্যকে প্রত্যেক বিষয়ে মডেল রাজ্যে পরিণত করতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব’র সরকার এখন মাফিয়া ও গুন্ডাদের বিরুদ্ধে অভিযান শুরু করবে৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে আরক্ষা দপ্তর বিধানসভা স্তরে অভিযান চালানো শুরু করে দিয়েছে৷ এই কাজে রাজ্যের গোয়েন্দা বিভাগ ছারাও স্থানীয় নেটওয়ার্ককেও যুক্ত করা হয়েছে বলে খবর৷

আরক্ষা দপ্তরের এক শীর্ষ আধিকারিকের কথায়, আগামী ২০ দিনের মধ্যে মাফিয়াদের বিরুদ্ধে রাজ্যব্যাপী অভিযান শুরু হবে৷ কারণ, মুখ্যমন্ত্রী রাজ্যকে মাফিয়ামুক্ত করতে চাইছেন৷ তাঁর দাবি, রাজ্যের মাফিয়াদের এবার দুর্দিন আসতে চলেছে৷ আগের মত রাজনৈতিক সংরক্ষণ এবার তাদের আর বাঁচাতে পারবে না৷ ওই পুলিশ আধিকারিকের বক্তব্য, এই বিষয়ে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে মুক্তহস্তে কাজ করার সুযোগ দিয়েছেন৷

ইতিমধ্যে বোধজং নগরের স্থানীয় মাফিয়া বিপ্লব বিশ্বাস রাষ্ট্রীয় অপরাধ আইন নাসার আওতায় গ্রেপ্তারির মামলা সামনে এসেছে৷ বিপ্লব বিশ্বাস শাসক দলের কাছের ব্যক্তি হওয়া সত্বেও সরকার তার কোন সাহায্য করেনি৷ তার অপরাধ কাজের জন্য শাস্তি দিতে সরকার পুলিশ-প্রশাসনের কাজে কোনধরনের হস্তক্ষেপ করেনি৷ শোনা যাচ্ছে যে মাফিয়াদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে রাজ্যের মাফিয়াদের তথ্য পুলিশ বিভাগ দ্বারা একত্রিত করা হচ্ছে৷ এর ফলে একসাথে অভিযান চালাতে সুবিধা হবে বলে মনে করছে পুলিশ প্রশাসন৷

আসলে সিপিএমের শাসনে রাজনৈতিক দলের ঝান্ডা লাগিয়ে মাফিয়াগিরী করার অপসংসৃকতি রাজ্যে চালু হয়েছিল৷ কিন্তু রাজ্যকে সব বিষয়ে মডেল রাজ্য বানানোর জন্য সংকল্পবদ্ধ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই অপসংসৃকতি মুছে ফেলার নির্নয় নিয়েছেন৷ এই কারনে রাজনৈতিক দলের ঝান্ডা নিয়ে মাফিয়াগিরী যারা করছেন তাদেরকেও ক্ষমা করা হবে না৷ ইতিমধ্যে মুখ্যমন্ত্রী জানতে পেরেছেন, সুযোগের সদ্বব্যবহার করে সিপিএম দলের সমর্থিত মাফিয়ারাও বিজেপিতে সামিল হয়েছে৷ আর বিজেপির ঝান্ডা জড়িয়ে নিচু স্তরে তাদের কুকির্তী জারি রেখেছে৷ কিন্তু পুলিশকে তাদের তালিকাও তৈরি করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী, দাবি সূত্রের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top