News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রপুর আইএসবিটি থেকে হেরোইন সহ গ্রেফতার এক
Image

চন্দ্রপুর আইএসবিটি থেকে হেরোইন সহ গ্রেফতার এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই৷৷ রাজ্য সরকার রাজ্যকে নেশামুক্ত রাজ্য হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ গ্রহণ করলেও নেশা কারবারীরা তাদের নেশা বানিজ্য অব্যাহত রেখেছে৷ অবশ্য, পুলিশ ও নিরাপত্তা বাহিনীও নেশা বিরোধী অভিযান অব্যাহত রেখে৷ পূর্ব থানার পুলিশ ও আসাম রাইফেলস-চন্দ্রপুর আইএসবিটি থেকে হেরোইন নেশা সামগ্রীসহ এক নেশা হেরোইন নেশা সামগ্রী সহ এক নেশা কারবারীকে আটক করেছে৷ তার নাম জয়ন্ত দেবনাথ, বাড়ি জিরানীয়ায়৷ রাজধানী আগরতলা শহরের চন্দ্রপুর আইএসবিটিতে অভিযান চালিয়ে পূর্ব থানার পুলিশ ও আসাম রাইফেলস এক নেশা কারবারীকে নেশা সামগ্রীসহ আটক করেছে৷ তার নাম জয়ন্ত দেবনাথ৷ বাড়ি জিরানীয়া৷ তার কাছ থেকে প্রায় ৫০ হাজার টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়েছে৷ পূর্ব থানার পুলিশ জানিয়েছে গতকাল রাতে গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে আসাম রাইফেলস ২১ নম্বর সেক্টরের মেজর অঙ্কুর চৌহান ও পূর্ব থানার সাব ইন্সপেক্টর চন্দ্রপুর আইএসবিটিতে হানা দেয়৷ তাদের কাছে খবর ছিল এক যুবক নেশা কারবারী নেশা সামগ্রী নিয়ে চন্দ্রপুর আইএসবিটিতে অবস্থান করছে৷ সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়ন্ত দেবনাথ নামে এক নেশা কারবারীকে নেশা সামগ্রীসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা গৃহীত হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের আটক করার জন্য চেষ্টা চালানো হচ্ছে৷ চক্রটি দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে বলেও জানা গেছে৷ আটক যুবক জয়ন্ত দেবনাথের কাছ থেকে ৪ দশমিক ২ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে৷ ২১০টি কোটার মধ্যে হেরোইন রাখা ছিল৷

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পূর্ব থানার পুলিশ জানিয়েছে৷ রাজ্যকে নেশামুক্ত করার জন্য রাজ্য সরকার উদ্যোগ গ্রহণ করেছে তা সফল করতে আরক্ষা প্রশাসন বদ্ধ পরিকর বলেও পুলিশ জানিয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top