News Flash

  • Home
  • Uncategorized
  • পাহাড় লাইনে ধ্বস, ১৬ জুলাই পর্যন্ত বাতিল সমস্ত ট্রেন, দুর্ভোগে যাত্রীরা
Image

পাহাড় লাইনে ধ্বস, ১৬ জুলাই পর্যন্ত বাতিল সমস্ত ট্রেন, দুর্ভোগে যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুলাই ৷৷ ভারী বর্ষণে অসমের শিলচর ও ত্রিপুরার দূরপাল্লার ট্রেন পরিষেবা স্তব্ধ হয়ে পড়েছে৷ পাহাড় লাইনে রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় ৮টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ৭টি ট্রেন আংশিক বাতিল করেছে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ ১৬ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে না বলে ধারণা করা হচ্ছে৷

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক প্রণবজো্যতি শর্মা জানিয়েছেন, ভারী বর্ষণে লামডিং-বদরপুর পাহাড় লাইনে জাতিঙ্গা লুমপুর-নিউ হারাঙ্গাজাউ স্টেশনের মধ্যকার ১১০ ভায়া ৪-৫ কিমি এলাকায় রেললাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে৷ তাতে, শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে ওই লাইনে ট্রেন চলাচল স্তব্ধ হয়ে পড়েছে৷ তিনি জানান, রেল লাইন সংস্কার শুরু হয়েছে ঠিকই, কিন্তু ক্রমাগত বর্ষণে সংস্কার কাজ ব্যাহত হচ্ছে৷ তাঁর ধারণা, ১৬ জুলাই পর্যন্ত রেল লাইন সংস্কার কাজে সময় লাগবে৷ ফলে, ওই লাইনে একাধিক ট্রেন বাতিল এবং আংশিক বাতিল করা হয়েছে৷

তিনি জানান, রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় ১৩ জুলাই আগরতলা-দেওঘর এক্সপ্রেস, আগরতলা-বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস, এবং গুয়াহাটি-শিলচর প্যাসেঞ্জার, ১৪ জুলাই শিলচর-গুয়াহাটি এক্সপ্রেস ও শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার, ১৫ জুলাই গুয়াহাটি-শিলচর এক্সপ্রেস ও ডিব্রুগড়-শিলচর বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং ১৬ জুলাই শিলচর-ডিব্রুগড় বরাক ব্রহ্মপুত্র এক্সপ্রেস বাতিল করা হয়েছে৷ তাতে স্বাভাবিকভাবেই শিলচর ও ত্রিপুরার যাত্রীরা সমস্যায় পড়েছেন৷

রেল লাইন ক্ষতিগ্রস্থ হওয়ায় যাত্রীদের দূর্ভোগ এখানেই থেমে থাকবে না৷ কারণ, একাধিক দূরপাল্লার ট্রেন আংশিক বাতিল করা হয়েছে৷ প্রণবজ্যোতি শর্মা জানান, ১৪ জুলাই শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ১৫ জুলাই আগরতলা-শিয়াদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আংশিক বাতিল করা হয়েছে৷ লামডিং পর্যন্ত এই ট্রেন যাতায়াত করবে৷ একইভাবে, ১৫ জুলাই শিয়াদহ-শিলচর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং ১৬ জুলাই শিলচর-শিয়াদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আংশিক বাতিল করা হয়েছে৷ নির্দিষ্ট সূচী অনুযায়ী ওই ট্রেনও লামডিং পর্যন্ত যাতায়াত করবে৷ তিনি আরও জানান, বেঙ্গালুরু-আগরতলা হামসফর এক্সপ্রেস উভয়দিকে আংশিক বাতিল করা হয়েছে৷ ফলে, নির্দিষ্ট সূচী অনুযায়ী ওই ট্রেন কামাক্ষা স্টেশন পর্যন্ত যাতায়াত করবে৷ একইভাবে, ১৫ জুলাই আগরতলা-আনন্দবিহার ও ১৬ জুলাই আনন্দবিহার-আগরতলা রাজধানী এক্সপ্রেসও আংশিক বাতিল করা হয়েছে৷ ফলে, নির্দিষ্ট সূচী অনুযায়ী ওই ট্রেন এখন গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করবে৷ এছাড়া, ১৬ জুলাই শিলচর-ত্রিবান্দ্রম ও ১৭ জুলাই ত্রিবান্দ্রম-শিলচর এক্সপ্রেস এবং ১৫ জুলাই শিলচর-নিউদিল্লি ও নিউদিল্লি-শিলচর পূর্বোত্তর সম্পর্কক্রান্তি এক্সপ্রেসও আংশিক বাতিল করা হয়েছে৷ তবে, নির্দিষ্ট সূচী অনুযায়ী ওই ট্রেন গুয়াহাটি পর্যন্ত যাতায়াত করবে৷

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ক্রমাগত বর্ষণের সম্ভাবনা রয়েছে৷ ফলে, পাহাড় লাইনে রেল পরিষেবা স্বাভাবিক হয়ে উঠতে আরো কত সময় লাগতে পারে তা নিশ্চিতভাবে বলতে পারছে না পূর্বোত্তর সীমান্ত রেলওয়ে৷ আপাতত, ১৬ জুলাই পর্যন্ত রেল লাইন সংস্কারে সময় লাগবে বলে পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের আধিকারিকরা অনুমান করছেন৷ কিন্তু, আবহাওয়ার কারণে এক্ষেত্রে অনিশ্চিয়তা রয়েই যাচ্ছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top