News Flash

  • Home
  • Uncategorized
  • চন্দ্রযান-২ উৎক্ষেপণের আগে তিরুমালা বালাজি মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি
Image

চন্দ্রযান-২ উৎক্ষেপণের আগে তিরুমালা বালাজি মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি

অমরাবতী, ১৪ জুলাই (হি. স.) : সোমবার ভোররাতে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণের সাক্ষী থাকতে চলেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তার আগে রবিবাসরীয় সকালে তিরুমালার ভেঙ্কটেশ্বর এবং বালাজি মন্দিরে পুজো দিলেন ফার্স্ট সিটিজেন। পরিবারের সঙ্গে প্রচলিত রীতি মেনে প্রথমে পাহাড়ি তীর্থ ভগবান ভেঙ্কটেশ্বরের মন্দিরে এবং পরে বালাজির মন্দিরে পুজো দিয়েছেন রাষ্ট্রপতি কোবিন্দ। ২০১৭ সালের পর এই নিয়ে দ্বিতীয়বার তিরুমালার গুহা তীর্থে ভ্রমণ করলেন রাষ্ট্রপতি। 


এদিন তিরুমালায় পুজো দেওয়ার সময় রাষ্ট্রপতির সঙ্গে উপস্থিত ছিলেন অন্ধ্র প্রদেশের রাজ্যপাল ই এস এল নরসিংহ। সোমবার ভোররাতে শ্রীহরিকোটা থেকে চন্দ্রযান-২ উৎক্ষেপণ উপলক্ষ্যে দু-দিনের সফরে এদিনই অন্ধ্র প্রদেশে এসেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তাঁর সঙ্গে এদিন পুজো দিলেন স্ত্রী সবিতা কোবিন্দ, পুত্র প্রশান্ত কুমার এবং কন্যা স্বাতী। মন্দিরের প্রধান পুরোহিত বেণুগোপাল দীক্ষিতুলুর উপস্থিতিতে পুজো দিয়েছেন তাঁরা।


 উল্লেখ্য, ১৫ জুলাই, সোমবার ভারতীয় সময় অনুযায়ী ভোররাত ২.৫১ মিনিটে নেল্লোরের শ্রীহরিকোটা মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে মহাকাশে পাড়ি দেবে চন্দ্রযান-২। সর্বাধিক মর্যাদাপূর্ণ এই মিশন চন্দ্রযান-২ -এর লক্ষ্য-৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিলোমিটার দূরে থাকা চাঁদ। সবকিছু ঠিকঠাক থাকলে চন্দ্রযান-২ চাঁদের মাটি ছোঁবে সেপ্টেম্বরের ৬ অথবা ৭ তারিখ। 

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top