News Flash

  • Home
  • Uncategorized
  • নগ্ণ করে গাছে বেধে গৃহবধূকে নির্যাতন, ১৩ জনকে ৩ বছরের জেল
Image

নগ্ণ করে গাছে বেধে গৃহবধূকে নির্যাতন, ১৩ জনকে ৩ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ ছয় বছর পর বিচার পেলেন নির্যাতিতা গৃহবধূ৷ শ্বশুরবাড়িতে গৃহবধূকে নগ্ণ করে মারধরের ঘটনায় আজ ১৩ জনকে দোষী সাব্যস্ত করে তিন বছরের কারাবাসের সাজা দিয়েছে আদালত৷


২০১২ সালের ১৬ ডিসেম্বর বিশালগড় মহকুমার লালসিংমুড়ায় কালাপানিয়ায় দীপা নাথ কর শ্বশুরবাড়িতে মারাত্মক নির্যাতনের শিকার হন৷ তাঁকে প্রচণ্ড মারধরের পর নগ্ণ করে গাছে ঝুলিয়ে রেখেছিলেন তাঁর শ্বশুরবাড়ির লোকেরা৷ ওই ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন নির্যাতিতা৷ আজ বিশালগড়ের অতিরিক্ত সেশন জজ আদালতের বিচারক অংশুমান দেববর্মা ১৩ জনকে দোষী সাব্যস্ত করেছেন৷

ওই ঘটনায় মূল অভিযুক্ত নির্যাতিতার স্বামী সমীর কর, শাশুড়ি মায়া রানি কর, ননদ রিঙ্কু কর, দেবর কাজল কর-সহ স্থানীয় ১০ জনকে আদালত তিন বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছে৷
সরকার পক্ষের আইনজীবী জানিয়েছেন, নির্যাতিতা গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যদের ভারতীয় ফৌজদারি দণ্ডবিধি ৪৯৮(এ) ধারার তিন বছরে কারাবাসের সাজা হয়েছে৷ এছাড়া স্থানীয় ফিরোজ মিয়াঁ, মনোয়ারা বেগম, সুমন মিয়াঁ, কিরণ মিয়াঁ, সীমা বেগম, রাবিয়া বেগম, স্বপ্ণা কাবির, সামায়ণ কাবির, স্বপ্ণা বিবি এবং আরতি দেবনাথকে ভারতীয় ফৌজদারি দণ্ডিবিধির ৩৪২, ৩৫২, ৩২৩, ৩৫৪ এবং ৩৫৪বি ধারায় তিন বছরের কারাবাসের সাজা হয়েছে৷ এই রায়ে নির্যাতিতার পরিবার এবং স্থানীয় জনগণ অত্যন্ত খুশি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top