News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিস্তর পঞ্চায়েতের ১৪ শতাংশ আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন
Image

ত্রিস্তর পঞ্চায়েতের ১৪ শতাংশ আসনে অনুষ্ঠিত হবে নির্বাচন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই ৷৷ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে ১৪ শতাংশ, পঞ্চায়েত সমিতি ২০ শতাংশ এবং জেলা পরিষদে ৬৯ শতাংশ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ সব মিলিয়ে ১৪ শতাংশ আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে৷ শুক্রবার রাজ্য নির্বাচন কমিশনের সচিব প্রসেনজিৎ ভট্টাচার্য-এ কথা জানিয়েছেন৷


তিনি জানান, গ্রাম পঞ্চায়েতে ৬,১১১টি আসন রয়েছে৷ তার মধ্যে ৮৩৩টি আসনে নির্বাচন হবে৷ বাকি ৫,২৭৮টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তেমনি পঞ্চায়েত সমিতিতে ৪১৯টি আসন রয়েছে৷ তার মধ্যে ৮২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ বাকি ৩৩৭টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তিনি আরও জানান, জেলা পরিষদে ১১৬টি আসন রয়েছে৷ তার মধ্যে ৭৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে৷ অবশিষ্ট ৩৭টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জয়ী হবে৷
তাঁর কথায়, ধলাই জেলায় জেলা পরিষদে নির্বাচন হবে না৷ কারণ, ৯-টি আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তেমনি পঞ্চায়েত সমিতিতেও বিনা লড়াইয়ে একক আধিপত্য বিজেপির৷ সব আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে৷ তবে, গ্রাম পঞ্চায়েতে ধলাই জেলায় ৩-টি আসনে লড়াই হবে৷


এদিন রাজ্য নির্বাচন কমিশনের সচিব জানান, মনোনয়ন প্রত্যাহারের পর গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৬,১১১ জন, সিপিএম ৩০৫ জন, সিপিআই ৪ জন, কংগ্রেস ৬১১ জন, আইপিএফটি ৩৭ জন, টিপিপি ৮ জন, সিপিআইএম (এলএল) ২ জন এবং নির্দল ৯৪ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তেমনি, পঞ্চায়েত সমিতিতে বিজেপি ৪১৯ জন, সিপিআইএম ৫৬ জন, সিপিআই ১ জন, কংগ্রেস ৬০ জন, আইপিএফটি ২ জন, নির্দল ২ জন, আমরা বাঙালি ২ জন এবং টিপিপি-র ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন৷ তাছাড়া, জেলা পরিষদে বিজেপি ১১৬ জন, সিপিআইএম ৬৭ জন, কংগ্রেস ৬৩ জন, ফরোয়ার্ড ব্লক ১ জন, নির্দল ৬ জন, আমরা বাঙালি ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন৷


তাতে দেখা যাচ্ছে, এবার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ৮৬ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চলেছে৷ অথচ গত ৩০ সেপ্ঢেম্বর ত্রিস্তরীয় পঞ্চায়েতে উপনির্বাচনে ৯৮ শতাংশ আসনে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top