News Flash

  • Home
  • Uncategorized
  • কলেজে ভর্তি অধিকর্তাকে ডেপুটেশন দিল এআইডিএসও
Image

কলেজে ভর্তি অধিকর্তাকে ডেপুটেশন দিল এআইডিএসও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ৮ জুলাই রাজ্যের সকল সাধারণ ডিগ্রী কলেজের পঠন পাঠন শুরু হয়ে গেছে৷ কিন্তু এখনও বহু ছাত্র-ছাত্রী কলেজে ভর্তি হতে পারেনি৷ এই সকল ছাত্র ছাত্রীরা কলেজ ও উচ্চ শিক্ষা দপ্তরে ঘুরতে ঘুরতে এক প্রকার হতাশ হয়ে পড়েছে৷ অথচ কলেজ কর্তৃপক্ষ কিংবা উচ্চশিক্ষা দপ্তর তেমন কোনো আশ্বাস দিচ্ছে না৷ তার তীব্র প্রতিবাদ জানাল অল ইন্ডিয়া ডিএসও৷

সকল ছাত্রছাত্রীকে কলেজে ভর্তির সুযোগ করে দেওয়ার দাবিতে শুক্রবার অল ইন্ডিয়া ডিএসও-র পক্ষ থেকে উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা সাজু ওয়াহিদের নিকট ডেপুটেশন প্রদান করা হয়৷ এদিন অল ইন্ডিয়া ডিএসও-র পক্ষ থেকে ছয় সদস্যের এক প্রতিনিধি দল রাজধানীর অফিসলেনস্থিত উচ্চশিক্ষা দপ্তরে গিয়ে দপ্তরের অধিকর্তার হাতে স্মারকলিপি তুলে দেয়৷ ডেপুটেশন প্রদান শেষে অল ইন্ডিয়া ডিএসও-র রাজ্য সম্পাদক রামপ্রসাদ আচার্য সংবাদ প্রতিনিধিদের ডেপুটেশন প্রদানের উদ্দেশ্য সম্পর্কে জানান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top