News Flash

  • Home
  • Uncategorized
  • বৃষ্টি ও ঝড়ে নানা জায়গায় গাছ ভেঙে বিঘ্নিত যান চলাচল
Image

বৃষ্টি ও ঝড়ে নানা জায়গায় গাছ ভেঙে বিঘ্নিত যান চলাচল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ মঙ্গলবারের পর বুধবার এবং বৃহস্পতিবার৷ বৃষ্টিতে জনজীবনে দাবদাহ থেকে নিস্তার মিললেও দুর্ভোগের অন্ত নেই৷ গোটা রাজ্যেই বৃহস্পতিবার মাঝারি বৃষ্টিপাত হচ্ছে৷ বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে, টানা বৃষ্টিতে জনজীবনে ছন্দপতন ঘটে৷ বৃষ্টির সাথে ঝড়ো হাওয়ায় বিভিন্ন এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয়েছে৷ কিছু এলাকায় বড় গাছ ভেঙে পড়েছে৷ আবার বিদ্যুতের তারও ছিড়ে পড়েছে৷ যদিও নিগমের কর্মীরা বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার জন্য চেষ্টা করছে৷

এদিকে করবুকে গ্রামীণ ব্যাঙ্কের সামনে রাস্তার পাশে বহু পুরনো একটি গাছ মূল সহকারে উপড়ে পড়ে যায়৷ গাছের নীচে দাঁড়িয়ে থাকা টিআর-০৩-কে-০২২৭ নম্বরের একটি মারুতি গাড়ির উপর পড়ে যায়৷ তাতে মারুতি গাড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে৷ পরে খবর দেওয়া হয়, করবুকস্থিত বন দপ্তরের অফিসে৷ বন দপ্তরের এসডিএফও, এসডিপিও সহ বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে৷ বন দপ্তরের কর্মীরা ড্রজার দিয়ে গাছটি সরিয়েছে৷ বন দপ্তরের এক আধিকারীক জানিয়েছে, এই ধরনের বহু পুরনো গাছ যতনবাড়ি থেকে করবুক পর্যন্ত রয়েছে৷ যেকোন সময় বড় ধরনের বিপত্তি হতে পারে বলে ওই বন আধিকারিক আশঙ্কা ব্যক্ত করেছেন৷

এদিকে, পেঁচারথলে জাতীয় সড়কে রেলের একটি ব্রিজের নীচে ট্রাক আটকে পড়ায় যান চলাচল প্রায় এক ঘন্টা বন্ধ থাকে৷ পরে অবশ্য যান চলাচল স্বাভাবিক হয়েছে৷ জানা গিয়েছে, ওই ট্রাকের পেছনের অংশ মাত্রাতিরিক্ত উচু থাকায় ব্রিজের নীচের অংশে লেগে যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top