News Flash

  • Home
  • Uncategorized
  • পাওয়ার টিলার দূর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দপ্তরের
Image

পাওয়ার টিলার দূর্ঘটনায় নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দপ্তরের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই ৷৷ বৃহস্পতিবার বেলা ১১ টায় রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় দিল্লি থেকে ফিরে দপ্তরের আধিকারিকদের নিয়ে গত ১০ই জুলাই বুধবার বিশালগড়ের চেলিখলাতে মর্মান্তিক ট্রাক্টর দুর্ঘটনা মৃত ব্রজবাসী দেববর্মার বাড়ি ছুটে যান৷ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন ও মৃতের পরিবার এবং এলাকাবাসীর সঙ্গে কথা বলেন৷ তিনি রাজ্য সরকার ও দলের পক্ষ থেকে প্রয়াতের পরিবারের প্রতি গভী শোক জ্ঞাপন করেন৷ পরে তিনি প্রয়াতের অসহায় ছেলের হাতে কৃষি দফতরের পক্ষ থেকে ১ লক্ষ টাকা তুলে দেন৷

এখনে উল্লেখ্য, গত বুধবার সকলে জমি চাষ করার সময়ে আচমকা ট্রাক্টরের ব্লেডে জড়িয়ে ব্রজবাসী দেববর্মার মর্মান্তিক মৃত্যু হয়, যা এই রাজ্যে প্রথম৷ ঘটনার খবর দিল্লিতে পেয়ে কৃষি ও পর্যটন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে অবহিত করেন৷ মুখ্যমন্ত্রী সর্বতোবাবে শোকাহত পরিবারের পাশে থাকার জন্য মন্ত্রীকে পরামর্শ দেন৷ কৃষি মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়ের সাথে উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি ও কল্যাণ দপ্তরের অধিকর্তা ডঃ দেবপ্রসাদ সরকার, বিশিষ্ট আইনজীবী নিতাই চৌধুরী সহ আরো বিশিষ্ট জনেরা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top