News Flash

  • Home
  • Uncategorized
  • পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়নি পূর্বতন সরকার, তাই খেসারত দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী

পরিকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়নি পূর্বতন সরকার, তাই খেসারত দিতে হচ্ছে : বিদ্যুৎমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই ৷৷ পরিকাঠামো উন্নয়নে সময়োপযোগী গুরুত্ব দেয়নি পূর্বতন সরকার৷ তাই এখন বিজেপি-আইপিএফটি জোট সরকারকে খেসারত দিতে হচ্ছে৷ বুধবার আমতলিতে ৩৩/১১ কেভি সাবস্টেশনের উদ্বোধন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এভাবেই আক্ষেপ করেন ত্রিপুরা সরকারের বিদ্যুৎ তথা উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা৷ তবে, বিদ্যুৎ পরিষেবার মানোন্নয়নে এখন ত্রিপুরা সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, দাবি করেন তিনি৷


তিনি বলেন, বিদ্যুৎ পরিষেবা ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন রাখতে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ বিদ্যুৎ বিভ্রাট নিয়ে মানুষকে যাতে দুভর্োগ পোহাতে না হয় সে লক্ষ্যে দ্রুত বিদ্যুৎ পরিবাহী তার, ট্রান্সফরমার সংস্কারের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ তাঁর কথায়, বিভিন্ন এলাকায় বিদ্যুতের সাবস্টেশন- গুলো চালু করা হচ্ছে৷ তাতে দ্রুত বিদ্যুৎ পরিষেবায় মানোন্নয়ন সম্ভব হবে৷


জিষ্ণু দেববর্মণ আরও বলেন, চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ২৫ বছরের বাম আমলের বিদ্যুৎ পরিষেবার পরিকাঠামোগত মানোন্নয়নে সময়োপযোগী ব্যবস্থা না নেওয়ায় সাময়িক সমস্যার সৃষ্টি হচ্ছে৷ তাতে বর্তমান সরকারের খেসারত দিতে হচ্ছে৷ তিনি বলেন, ত্রিপুরায় বিজেপি- আইপিএফটি জোট সরকার গঠিত হওয়ার পর থেকেই সমস্যা সমাধানে বিদ্যুৎ নিগমের পরিকাঠামোগত মানোন্নয়নে জরুরি ভিত্তিতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে৷


তাঁর কথায়, দিন দিন মানুষের জীবনযাত্রার মান বাড়ছে৷ সেই সঙ্গে বাড়িঘরে ফ্রিজ, এয়ার কন্ডিশনার, এয়ারকুলার, টেলিভিশন, ইস্ত্রি, মোটর-সহ ইলেকট্রনিক সামগ্রীর ব্যবহারও বেড়ে চলেছে৷ পাশাপাশি, ত্রিপুরায় বিভিন্ন এলাকায় শপিংমল, ফ্ল্যাট, ছোট ও মাঝারি শিল্প কারখানা গড়ে উঠছে৷ তাতে, দিন দিন বিদ্যুতের চাহিদার বাড়ার পাশাপাশি বিদ্যুৎ পরিবাহী তার, ট্রান্সফরমারের উপর অত্যাধিক চাপ বাড়ছে৷ তিনি বলেন, বাম সরকার নিগমের পরিকাঠামো উন্নয়নে কোনও গুরুত্বই দেয়নি৷ শুধুমাত্র বামফ্রন্ট সরকারের নেতিবাচক রাজনীতির কারণে নিগমের এই বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে৷ যার খেসারত বর্তমান সরকারকে দিতে হচ্ছে৷


বিদ্যুৎমন্ত্রী আরও বলেন, বাম আমলের বেহাল অবস্থায় ফেলে যাওয়া বিদ্যুৎ নিগমকে উন্নত ও আধুনিকীকরণ করতে বর্তমান সরকার বিভিন্ন বাস্তবমুখি পদক্ষেপ গ্রহণ করেছে৷ যার সুফল অতি শীঘ্রই বিদ্যুৎ ভোক্তারা উপলব্ধি করতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন৷ তাঁর দাবি, শীঘ্রই আরও বেশ কয়েকটি বিদ্যুৎ সাবস্টেশন চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ সাথে পরিবাহী তারের পরিবর্তন ও অত্যাধুনিক ট্রান্সফরমার প্রতিস্থাপনের কাজও চলছে৷ তাঁর মতে, বিদ্যুৎ সাবস্টেশনগুলো চালু হয়ে গেলে লোভোল্টেজের সমস্যা-সহ বিদ্যুৎ বিভ্রাটের সমস্যার স্থায়ী সমাধান হয়ে যাবে৷


এদিন উপ-মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিতে বিজেপি-আইপিএফটি জোট সরকার অতি দ্রুততার সাথে কাজ করছে৷ ইতিমধ্যেই সৌভাগ্য প্রকল্পে ত্রিপুরায় প্রায় দেড় লক্ষাধিক পরিবারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে৷ তিনি আরও বলেন, ভৌগোলিক পরিস্থিতির কারণে যে-সকল এলাকায় প্রচলিত বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়নি সেখানে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, বড় ধরনের কোনও প্রাকৃতিক দুযর্োগ না হলে বিদ্যুৎ নিগম ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন পরিষেবা চালু রাখতে সক্ষম হবে৷ এ-ব্যাপারে বিদ্যুৎ নিগমকে সর্বতোভাবে সহযোগিতা করতে তিনি জনগণের প্রতিও বিশেষ আহ্বান রাখেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top